সুশান্ত আর নেই, তাই ‘চন্ডীগড় করে আশিকি’ ছবিতে অভিনয় করবেন এই বলি অভিনেতা

দেখতে দেখতে চার মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার ছেড়ে যাওয়া প্রোজেক্টগুলোতে আস্তে আস্তে শুরু হয়েছে স্থল পরিবর্তনের কাজ।

অভিষেক কপুরের আগামী ছবি ‘চন্ডীগড় করে আশিকি’ ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছেন আয়ুষ্মান খুরানা। এর আগে এই ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুত এর।

এর আগে এই সিনেমাতে নায়ক হিসেবে সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে কথাও হয়ে গিয়েছিল অভিষেকের। যেহেতু সুশান্ত আর নেই তাই এই ছবির জন্য পরিচালক আয়ুষ্মান খুরানাকেই বেছে নিয়েছেন।

আয়ুষ্মান খুরানা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এই ব্যাপারে পোস্ট করেন। তিনি জানান যে তিনি এই ছবিটির কাজ শুরু করছেন এবং প্রথমবার নিজের হোম টাউনে শুটিং শুরু করেছেন। ছবির প্রযোজক ভূষণ কুমার ও প্রজ্ঞা কাপুর। আয়ুষ্মান এর বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে।

প্রসঙ্গত অভিষেক কাপুরকে কিন্তু আমরা কমবেশি সকলেই চিনি কারণ অভিষেকের ‘কাই পো ছে’ সিনেমা (২০১৩) দিয়েই বলিউডে অভিষেক ঘটেছিল সুশান্ত সিং রাজপুত-এর। এরপরে ২০১৮ সালে অভিষেক এর আরেকটি ছবি কেদারনাথ সিনেমাতেও মুখ্য ভূমিকায় ছিলেন সুশান্ত। ফলে তাদের মধ্যে যে যথেষ্ট সখ্যতা ছিল একথা বোঝাই যাচ্ছে।

‘চন্ডীগড় করে আশিকি’ ছবিতেও বাণী কাপুর এর সঙ্গেই দেখা যেত সুশান্তকে তবে তা আর হলো না। তাই বাধ্য হয়েই আয়ুষ্মান খুরানা কে নিয়ে কাজ শুরু করেছেন অভিষেক কাপুর। ছবি মুক্তি পাবে সামনের বছর।

RELATED Articles