৮০ থেকে ৫৮, সবই লকডাউনের কৃপা! ওজন কমিয়ে নতুন রূপে চমক দিলেন ‘গাঙ্গুবাঈ’

কমেডি সার্কাসের সেই ছোট্ট মিষ্টি মেয়েটিকে মনে আছে? গোলগাল চেহারা, অসাধারণ কমিক সেন্স, টাইমিং দিয়ে যে কমেডি সার্কাসের মঞ্চ মাতিয়ে রাখত। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই গাঙ্গুবাঈ ওরফে সালোনি ডেইনির কথাই বলা হচ্ছে। সেই অল্প বয়সেই সে দর্শকের মন জয় করে নিয়েছিল। তার প্রতিভা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। সেই ছোট্ট মেয়েটি আজ ১৯ বছরের তরুণী। কিন্তু তার সেই ভারী, গোলগাল চেহারা আজ আর নেই, অতিরিক্ত মেদ ঝরিয়ে আজ সে একেবারে ফিট।

কিন্তু কিছু মাস আগে অবধিও তার কিন্তু সেই গোলগাল চেহারাই ছিল। এই জন্য অনেক সময় অনেক লোকের কাছে অপদস্ত হতে হয়েছে তাকে, খারাপ মন্তব্যও শুনতে হয়েছে অনেক। অবশেষে নিজের চেহারা আমূল বদলানোর সিদ্ধান্ত নেন তিনি। এতে সফলও হয়েছেন ভালোভাবেই। এই সবকিছুই যে লকডাউনের জন্যই সম্ভব হয়েছে, এও জানান সালোনি।

 

View this post on Instagram

 

💫💫

A post shared by Saloni (@salonidaini_) on

লকডাউনের সময় অনেকেই বাড়িতে বসে অনেক কিছু শিখেছেন, আত্মনির্ভর হতে শিখেছেন অনেকেই। কিন্তু এই সময় সালোনি নিজের সময়টা কাটিয়েছিলেন একটু অন্যরকম ভাবেই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে, লকডাউনের শুরুর দিকে, অন্য সবার মতো তিনিও বাড়িতে সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকতেন, আর মায়ের হাতের রান্না উপভোগ করতেন।

এমনই একদিন বন্ধ ল্যাপটপের স্ক্রিনে তিনি যখন নিজের গোলগাল মুখটা দেখলেন, তখন তার নিজের শরীর নিয়ে চিন্তা হতে লাগল। এরপর থেকেই লকডাউনের ছুটিতে তিনি নিয়ম করে ওয়ার্কআউট ও ডায়েট কন্ট্রোল কড়া শুরু করেন। এর ফলে এই গত কয়েকমাসের মধ্যেই তিনি ২২ কেজি ওজন কমাতে সক্ষম হন। সালোনি জানান, আগে তার ওজন ছিল ৮০ কেজি, যা এখন এসে দাঁড়িয়েছে ৫৮কেজিতে। নিজের চেহারার এই পরিবর্তন নিয়ে বেশ খুশি তিনি। তার এই রূপান্তরে খুশি হয়েছেন তার পরিবারও। নিজেকে ফিট অ্যান্ড ফাইন করে তোলার মধ্যে যে আলদাই একটা আনন্দ রয়েছে।

আরও অন্যান্য খবর