সরকারি স্বীকৃতি চাই! সকালবেলা থেকে বালিগঞ্জ এলাকায় বিক্ষোভ মাদ্রাসা শিক্ষকদের, গ্রেফতার ১০০ শিক্ষক

করোনা আবহেই মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভের জেরে আজ সকালবেলা উত্তপ্ত হয়ে উঠল বালিগঞ্জ (Ballygunge) এলাকা। প্রায় শ’দুয়েক মাদ্রাসা শিক্ষক এই বিক্ষোভে জমায়েত করেন। সকাল সাড়ে ৯টা নাগাদ জমায়েত করতে শুরু করেন তারা। পথ অবরোধের চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। মাদ্রাসা শিক্ষকদের এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য জামির লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হিতে বিপরীত হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে বাধা দেয় বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে আসেন গড়িয়াহাট থানার ওসি। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবরোধ তোলার চেষ্টা করা হয় প্রথমে।

পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে আসেন গড়িয়াহাট থানার ওসি। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবরোধ তোলার চেষ্টা করা হয় প্রথমে।

কিন্তু আলোচনা ফলপ্রসূ না হলে, তাঁদের টেনে হিঁচড়ে জোর করে রাস্তা থেকে ওঠানো হয়। তাতেই উত্তেজনা ছড়ায়। পরে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথও। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ, অবরোধ। শেষে সকাল সাড়ে ১০টা নাগাদ প্রায় ১০০ জন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য, রাজ্যের নথিভুক্ত ১০ হাজার মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে মাদ্রাসার শিক্ষকদের স্থায়ী পদ দিতে হবে। এই দাবিতে এদিন সকালে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সামনের এলাকায় বিক্ষোভে বসেন মাদ্রাসা শিক্ষকরা। আর তা কেন্দ্র করেই ছড়ায় উত্তেজনা।

আরও অন্যান্য খবর