অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বেতন বৃদ্ধির দাবীতে বিকাশ ভবনের সম্মুখে আমরণ অনশনে বসেছেন প্রাথমিক শিক্ষকেরা। তাদের এই অনশন আজ পরলো অষ্টম দিনে।
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের দাবী যে অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বাড়াতে হবে বেতন। আর তা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তাঁরা। তাদের দাবী অন্যান্য রাজ্যে ৯৩০০ থেকে ৩৪৮০০ পে স্কেলে বেতন পান প্রাথমিক শিক্ষকেরা। কিন্তু এই রাজ্যে তাঁরা পান ৫৪০০ – ২৫২০০ টাকা পর্যন্ত পে স্কেলে বেতন৷ আর তাই অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি চান তাঁরা৷ এছাড়াও সম্প্রতি কিছু শিক্ষকে অনেক দূর দূর বদলি করা হয়েছে, সেই বদলির নির্দেশিকাও যাতে প্রত্যাহার করা হয় সেটিও তাদের দাবী।
আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের অভিযোগ যে এই বিষয়ে বারবার শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়েও কোনো কাজ হয়নি। যদিও পার্থ চট্টোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করে নিতে। ২১ জুলাইয়ের পর এই নিয়ে আলোচনায় বসবে রাজ্য সরকার। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, ছুটি নিয়ে আন্দোলন করতে। ছুটি না নিয়ে আন্দোলন করলে বেতন কাটারও হুমকি দিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।