অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ওপেনার ডেভিড ওয়ার্নারকে টিকটক ভিডিওতে হিন্দি ছবির গানে নাচতেও দেখেছেন অনেকেই। এখন তিনি ইনস্টাগ্রামে একটি শর্ট ক্লিপ শেয়ার করেছেন এবং তাঁর অনুগামীদের প্রশ্ন করেছেন এটি কোন নায়ক এবং কোন সিনেমার দৃশ্য। ডেভিড ওয়ার্নারকে একটি অ্যাপের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুখ বলে মনে হয়।
দেখে মনে হচ্ছে ‘বদলা’ ছবির দৃশ্যের মতো। সমর্থকরাও ওয়ার্নারের পোস্টে মজার কমেন্ট করেছেন। ‘বদলা’ ছবিতে মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের বিপরীতে ছিলেন তাপসী পান্নু। সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রীড়াবিদরাই এখন বেশ সক্রিয় থাকেন, ওয়ার্নার তার মধ্যে অন্যতম। বলা বাহুল্য, ওয়ার্নার এখন ভারতের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি করে ওয়ানডে এবং টি- ২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে অসিরা।
এর পরে বর্ডার-গাভাস্কার সিরিজের চারটি টেস্ট ম্যাচ খেলবে এই দুই দল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ২৭ নভেম্বর শুরু হবে।
View this post on Instagram





