ফের খুন বিজেপি নেতা, তৃণমূলের দিকে আঙুল তুললেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বোস

বিধানসভা নির্বাচনের আর মাস ছয়েক বাকি কিন্তু এর মধ্যেই খুনোখুনির রাজনীতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল, এরকমটাই উঠছে অভিযোগ। একের পরে এক বিজেপি কর্মী খুনের খবর আসছে রাজ্যজুড়ে এবং এর পিছনে যে তৃণমূলের গুন্ডারাই রয়েছে এ কথা বারবার বলছেন শীর্ষ বিজেপি নেতারা। এবার দক্ষিণ দিনাজপুরের বিজেপি বুথ সভাপতি স্বাধীন রায়কে নৃশংসভাবে খুন করল তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। এরকমটাই দাবি করেছেন শিলিগুড়ির শীর্ষ বিজেপি নেতা তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বোস।

তিনি আজ সন্ধ্যাবেলায় একটি টুইট করে গোটা ঘটনাটির উল্লেখ করেছেন এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে তৃণমূলের গুন্ডা নৃশংস ভাবে হত্যা করেছেন স্বাধীন বাবুকে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও তোপ দেগেছেন রথীন বোস। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্ষমতার প্রতি লোভ এতটাই বেড়ে গেছে যে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তৃণমূলের কাছে খুন করা এখন রাজনৈতিক পদ্ধতির একটি সাধারণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এত কিছু করেও পিসি রাজ্যে গেরুয়া ঝড় কে রুখতে পারবেন না। এরকমটাই দাবি করেছেন রথীন বাবু।

তিনি এই টুইটে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ট্যাগ করেছেন।

https://twitter.com/rathindraOFC/status/1331574013710147586

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং চিরাচরিত ভাবে বলা হয়েছে যে এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল, এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।

আরও অন্যান্য খবর