স্ত্রী সন্তান ছেড়ে শ্রীদেবীতে মজেছিলেন বনি কাপুর, শেষ জীবনেও এই আক্ষেপ তাড়া করেছে মোনাকে

শ্রীদেবী আজ বেঁচে নেই, কিন্তু তার স্মৃতি এখনও তার ভক্তদের মনে অমলিন। বলিউডের চিরসবুজ এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যু অনেকেই মেনে নিতে পারেন নি। দুই বছরেরও বেশী সময় কেটে গিয়েছে, কিন্তু তার মৃত্যু রহস্য আজও অধরা। দীর্ঘদিন কেটে গেলেও, এখনও খবরের শিরোনামে তিনি রয়ে গেছেন।

শ্রীদেবী বেঁচে থাকাকালীনও তাঁকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। প্রচুর পুরুষের স্বপ্নের নায়িকা তিনি। কিন্তু শেষমেশ কেন তিনি কেন তিনি দুই সন্তানের বাবা বনি কাপুরের গলায় মালা পরিয়েছিলেন, তা নিয়ে এখনও নানা মুনির নানা মত।

স্ত্রী সন্তান ছেড়ে শ্রীদেবীতে মজেছিলেন বনি কাপুর, শেষ জীবনেও এই আক্ষেপ তাড়া করেছে মোনাকে

শোনা যায়, বনি ও শ্রীদেবীর এই প্রেম কাহিনী যখন বনির প্রথম স্ত্রী মোনা কাপুর জানতে পারেন, তখন অনেকটাই দেরী হয়ে গেছে। আর সেই আক্ষেপ মৃত্যুর শেষ দিন পর্যন্তও ভুলতে পারেন নি মোনা। বনি কাপুর যখন শ্রীদেবীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, সেই সময় তিনি দুই সন্তানের বাবা। মোনা ও বনি কাপুরের দুই সন্তান অর্জুন কাপুর ও অনুষা কাপুর।

স্ত্রী সন্তান ছেড়ে শ্রীদেবীতে মজেছিলেন বনি কাপুর, শেষ জীবনেও এই আক্ষেপ তাড়া করেছে মোনাকে

জানা যায়, বনি কাপুরের প্রতি আকর্ষিত ছিলেন না বলিউডের ‘চাঁদনী’। কিন্তু তাঁকে কাছে আনতে বেশ অনেক চেষ্টা করেন বনি কাপুর। সবথেকে বড় ঘটনা এই যে, মোনা কাপুরের বান্ধবী ছিলেন শ্রীদেবী। সেই সূত্রে মাঝে মধ্যেই বনির বাড়িতে যেতেন শ্রী। সেই সময় থেকেই প্রেমালাপের সূত্রপাত।

স্ত্রী সন্তান ছেড়ে শ্রীদেবীতে মজেছিলেন বনি কাপুর, শেষ জীবনেও এই আক্ষেপ তাড়া করেছে মোনাকে

জানা যায়, ‘রূপ কি রানী চোরো কা রাজা’ ছবির পরে প্রায় ১ মাস বনির বাড়িতে ছিলেন শ্রী। এই সময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্পর্কের এতটা ঘনিষ্ঠতার কথা জানতে পেরে সরে আসেন মোনা। শ্রীদেবীকে পাওয়ার জন্য নিজের স্ত্রী-সন্তানকেও ছেড়ে দেন বনি। তবে অর্জুন কাপুর অবশ্য শ্রীদেবীকে কোনওদিন মা বলে স্বীকার করেন নি। শ্রী ও অর্জুন কাপুরের মধ্যে সম্পর্কও ভালো ছিল না। একবার এক চ্যাট শো-ইয়ে এসে অর্জুন কাপুর বলেছিলেন যে শ্রীদেবী ওনার বাবার স্ত্রী, ওনার মা নন।

RELATED Articles