একাধারে পশুপ্রেমী ও সাংবাদিক প্রতিবাদ করেছিলেন অবৈধ ভাবে চলা গো-হত্যার। গর্জে উঠে ছিলেন অবৈধ কসাইখানা গুলির বিরুদ্ধে। আর তার শাস্তি স্বরূপ মহিলা সাংবাদিকের উপর হামলা করে তার শ্লীলতাহানি করল অভিযুক্তরা।
ঘটনা কর্ণাটকের হাসন জেলার পেনশন মহল্লায় ঘটেছে। অভিযোগ, হাসাওন বাবু আর রেহমান নামে দুই ব্যক্তি অবৈধ ভাবে কসাইখানা চালাচ্ছিল। এরা দুজনেই পশুর চোরা চালানকারী মামলায় অভিযুক্ত। ওই আক্রান্ত মহিলা সাংবাদিক খবর পেয়েছিল যে, এদের কসাইখানায় অবৈধ ভাবে ১০০ গরু রাখা রয়েছে।
আর তা জানার পরই মহিলা সাংবাদিক পশু প্রেমী ও পুলিশ অফিসারদের সঙ্গে চারটি অবৈধ কসাইখানা আর পাঁচটি গরুর হোডিং স্পটে যাওয়ার চেষ্টা করেন। যৌথভাবে অবলা পশুদের
বাঁচানোর জন্য অবৈধ কসাইখানা খোলার চেষ্টা করে ওই সাংবাদিক ও পুলিশরা।
আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই অঞ্চলের বাসিন্দারা। মহিলা সাংবাদিকের উপর হামলা করে তারা। শ্লীলতাহানিও করা হয় ওই সাংবাদিকের। এবং তাঁকে তৎক্ষণাৎ ওই এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় অভিযুক্তদের তরফে।
তবে আশার কথা, উক্ত মহিলা সাংবাদিকের সঙ্গে থাকা দল কয়েকটি পশুকে বাঁচাতে সক্ষম হয়। তবে বাকি পশু গুলোকে হাসান বাবু আর রহমান লুকিয়ে ফেলে। এই মামলায় অরসীকর টাউন থানায় এফআইআর দায়ের করা হয়েছে।





