দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে আগ্রায় চলবে মেট্রো। আগ্রাবাসীর দীর্ঘ দিনের স্বপ্নের মেট্রো প্রকল্প অবশেষে শুরুর মুখে। আগামীকাল অর্থাৎ ৭ই ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগ্রা মেট্রো প্রকল্পের প্রথম পর্বের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহযোগী হবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি ছাড়াও অন্যান্যরা।
আগ্রা মেট্রো প্রকল্পটি মোট ২২ টি করিডোর নিয়ে গঠিত যার মোট দৈর্ঘ্য ২৯.৪ কিমি। এটি রেলস্টেশন এবং বাস স্ট্যান্ডগুলির সঙ্গে তাজমহল, আগ্রার কেল্লা, সিকান্দ্রার মতো শহরের বিশিষ্ট পর্যটন কেন্দ্র গুলিকে সংযুক্ত করে। প্রকল্পটি আগ্রা শহরের ২৬ লক্ষ জনগোষ্ঠীকে উপকৃত করবে এবং প্রতিবছর আগ্রা ভ্রমণকারী 60 লক্ষেরও বেশি পর্যটককে পরিষেবা প্রদান করবে। এই প্রকল্পপের জন্য মোট ৮,৩৭৯.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্প সম্পূর্ণ রীপায়নের জন্য সময় লাগবে ৫ বছর।
প্রসঙ্গত উল্লেখ যোগ্য, গত বছর অর্থাৎ ২০১৯ সালের ৮ ই মার্চ প্রধানমন্ত্রী ‘সিসিএস বিমানবন্দর থেকে মুন্সিপুলিয়া’ পর্যন্ত পুরো ২৩ কিলোমিটার দীর্ঘ উত্তর-দক্ষিণ করিডোরের লখনউ মেট্রোর বাণিজ্যিক কার্যক্রম শুরু করার সময় আগ্রা মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন।





