“রাজ্যের পুলিশ তৃণমূলের আশ্রিত গুণ্ডার মতো আচরণ করেছে” নাম না করে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে দাগলেন অমিত মালব্য

বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে শুরু হয়েছে একের পর বিতর্ক। এর জেরে ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরবঙ্গ। এরই প্রসঙ্গ টেনে মমতা সরকারকে একহাত নিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইট বার্তা দিয়ে তিনি জানান যে রাজ্যের পুলিশ একেবারে তৃণমূলের পোষা গুণ্ডার মতো আচরণ করেছে উত্তরকন্যা অভিযানে।

পশ্চিমবঙ্গে সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। এরপর থেকেই তিনি শাসকবিরোধী আন্দোলনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। মাঠে নেমে আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবির ভালোই সুর চড়াচ্ছে। আর সেই আক্রমণের প্রথমেই রয়েছেন বিজেপির ভাষায় ‘পিসি’ ও ‘ভাইপো’। এরই মধ্যে আমিত মালব্যও সুর চড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

এদিন একটি টুইট করে অমিত বলেন, রাজ্যের পুলিশ ঠিক তৃণমূলের পোষা গুণ্ডাদের মতো আচরণ করছে। একটি ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন রাখেন যে, এটাই কী সংযম? যদি এটা লাঠিচার্জ না হয়ে থাকে, তাহলে আর কী? এরই সঙ্গে নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতাকে ‘পিসি’ সম্বোধন করে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী নিজের ক্ষমতার অপব্যবহার করছেন।

https://twitter.com/amitmalviya/status/1336020368545427456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1336020368545427456%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.asianetnews.com%2Fwest-bengal%2Famit-malviya-attacks-mamata-banerjee-over-the-bjp-s-uttarkanya-movement-bsm-ql0kpc

গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। এরপর থেকেই পদ্ম শিবির থেকে অভিযোগ তোলা হয় যে, পুলিশের গুলিতেই সেই বিজেপি কর্মী উলেন রায় মারা যান। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টের প্রসঙ্গ টেনে রাজ্য পুলিশের তরফে জানানো হয় যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে শটগানে। কিন্তু পুলিশ শটগান ব্যবহার করে না বলে জানানো হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে। টুইট জারি করে রাজ্য পুলিশ জানায় যে, গতকালের বিজেপির অভিযানে কিছু বহিরাগত সশস্ত্র মানুষও ছিল, যা নজিরবিহীন ঘটনা। পুলিশের দাবী, সেই বহিরাগতদের মধ্যেই কেউ বিজেপি কর্মীকে গুলি করে। কিন্তু পুলিশের এই দাবী মানতে নারাজ পদ্ম শিবির।

আরও অন্যান্য খবর