Korean rapid antigen test kit banned: কোরিয়ান র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট-এ ভুলভ্রান্তি, নিষিদ্ধ হল টেস্ট কিট

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-এর পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া কোম্পানি এসডি বায়োসেন্সার্স-এর উপর সাতদিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল। এর ফলে এই কোম্পানি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরি, বিতরণ ও বিক্রি করতে পারবেন না বলেই জানা গিয়েছে।

সিডিএসসিও-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই কোম্পানি স্পেশিফিশিটি ও সেন্সিটিভিটি নিয়ে ন্যূনতম আবশ্যক মান রয়েছে, তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সিডিএসসিও-এর তরফ থেকে উক্ত কোম্পানিকে এর কারণ দেখাতে আদেশ করা হয়েছে। যদি সংশ্লিষ্ট কোম্পানি তা দেখাতে ব্যর্থ হয়, তবে তাদের লাইসেন্স বাতিল হতে পারে বা সেই কোম্পানিকে নির্বাসিত করা হতে পারে বলে জানা গিয়েছে।

ভারতে টেস্ট কিটের জন্য যে মান নির্ধারিত রয়েছে, তাতে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট-এর স্পেশিফিশিটি ৯৫ শতাংশ ও সেন্সিটিভিটি র চূড়ান্ত মান ৫০ শতাংশ ধরা হয়। এরপরই এই কিটকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। জানা গিয়েছে, স্যাম্পেল কালেকশন ও প্রক্রিয়াগত কারণে অ্যান্টিজেন কিট যোগ্যতার মান পেরোতে পারেনি।

এই কারণে রাজ্যের সমস্ত ড্রাগ কন্ট্রোলারদের একটি নোটিশ পাঠিয়ে বিশেষ একটি ব্যাচ নম্বরের সমস্ত কিট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ৭ই ডিসেম্বর থেকে এই সমস্ত কিটে অসন্তোষজনক তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। আগামী ৭ দিনের জন্য এই কিটে সবরকম দিক দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিল্লিতে করোনা ভাইরাসের স্যাম্পেল বেশিমাত্রায় টেস্ট করানোর জন্য জুনের মাঝামাঝি সময়ে এই কিট আনানো হয়। এই সময় আইসিএমআর-এর পক্ষ থেকে এই টেস্ট কিটের স্পেসিফিশিটি ৯৯.৩ শতাংশ থেকে ১০০ শতাংশ ও ৫০.৬ শতাংশ থেকে ৮৪ শতাংশ সেন্সিটিভিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

RELATED Articles