ধোনির স্টাইলে অশ্বিনকে সহায়তা করলেন পন্থ, আউট হল ওয়েড

মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিনেই ভারতীয় বোলারদের আধিপত্য বিস্তার। বক্সিং ডে টেস্ট ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট নড়বড়ে দেখাচ্ছিল এবং অসি দল ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে চার উইকেট নিয়েছে জসপ্রীত বুমরাহ। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তিন উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার ইনিংসের সময়ও একটি ঘটনা ঘটেছিল যখন উইকেটকিপার ঋষভ পন্থ উইকেটের পিছন থেকেত অশ্বিনকে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতো পরামর্শ দিতে দেখা গিয়েছে এবং তাঁর পরামর্শ কার্যকরও হয়। এই সময় ওয়েড অশ্বিনের বলে জাদেজার ক্যাচে আউট হয়ে যান। মেলবোর্নে খেলছেন না ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা করে নিতে পারেননি। তবে প্রথম টেস্ট ম্যাচে ঋদ্ধিমান সাহার খারাপ পারফরম্যান্সের পরে বক্সিং ডে টেস্ট ম্যাচে তাকে দল সুযোগ দিয়েছে। সাহার জায়গায় দলে আসা ঋষভ পন্থকে উইকেটের পিছনে থেকে বোলারদের পরামর্শ দিতে দেখা গেছে।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের আশ্বিনের জালে ধরা পড়ে একটি চার মারার পর। এরপরে ঋষভ পন্থ অশ্বিনকে বলেন, “ভিতরে রাখো, এটা মারবে।” পরের বলটিতে ম্যাথিউ ওয়েড ক্রিজে বের হয়ে একটি বড় শট খেলতে চেয়েছিলেন তবে তিনি সফল হননি এবং সহজেই ক্যাচ ধরতে সক্ষম হন জাদেজা। মহেন্দ্র সিং ধোনিও উইকেটের পিছন থেকে বোলারদের একই ভাবে পরামর্শ দিতেন। এদিন সেই ধোনির ছায়াই দেখা গেল পন্থের মধ্যে। বক্সিং ডে টেস্ট ম্যাচে ভারত চারটি পরিবর্তন করেছে। দলে এসেছেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অন্যদিকে অভিষেক করলেন মহম্মদ সিরাজ ও শুভমন গিল।

RELATED Articles