বর্তমানে করোনা পরিস্থিতির ওপর নজরদারি আরও জোরালো করল স্বরাষ্ট্রমন্ত্রক। বাড়ানো হলো পূর্ববর্তী নির্দেশিকার সময়সীমা। ৩১শে জানুয়ারি ২০২১ অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময়সীমা৷ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী কনটেনমেন্ট জোনে সীমা নির্ধারিত করা জারি থাকবে৷ এই কনটেনমেন্ট জোনে নির্ধারিত নির্দেশিকা মেনেই কঠিন অনুশাসনগুলি জারি থাকবে৷
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের নতুন করে সংক্রমণ ও সক্রিয় কেসের সংখ্যাও ক্রমশ কমছে৷ কিন্তু পুরো পৃথিবীর নিরিখে দেখা হলে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে৷ ব্রিটেনে পাওয়া গেছে করোনার নতুন স্ট্রেন৷ যার জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াভাবে প্রয়োগ করা হচ্ছে৷ রোগ আটকানো ও সতর্কতা জারি রাখা এর গুরুত্বপূর্ণ পর্ব৷ স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কোথাও যাতায়াত করার সময় যে যে নিয়ম গুলি মানা দরকার সেগুলি একেবার কড়াভাবে মানতে হবে৷
ভারতে একদিনে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণের ২০২,০২১ নতুন কেস এসেছে৷ এর জেরে সোমবারদেশে মোট করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০২,০৭,৮৭১৷ এরমধ্যে ৯৭.৮২ লক্ষ মানুষ সংক্রমণ মুক্ত হয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের জারি করা হিসেব অনুযায়ি আজ সকাল আটটা অবধি ২৭৯ জনের মৃত্যু হয়েছে৷ যারফলে মোট মৃতের সংখ্যা ১,৪৭,৯০১৷





