মাদকাসক্ত হয়ে নিজের কেরিয়ার নষ্ট করেছেন প্রতিভাবান অভিনেতা আর মাধবন।
আর ঠিক সেই কারণেই প্রথমে মাধবনের ভক্ত থাকলেও, এখন আর তাঁকে পছন্দ করেন না তাঁরই এক ভক্ত। সম্প্রতি আর মাধবনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন অনুষা ভান্ডারকর নামে তাঁর এক প্রাক্তন মহিলা ভক্ত। আর তারপর থেকেই ইন্টারনেটে শুরু হয় শোরগোল। যথারীতি ওই মহিলাকে উচিত জবাব দিতে নেমে পড়ে অভিনেতার ভক্তকুল।
তবে অনুষা নামে ওই মহিলাকে পাল্টা জবাব দিতে গিয়ে তাঁদের শান্ত থাকার নির্দেশে দেন মাধবন। এমনকী অনুষার আরও ভাল করে চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেন এই প্রখ্যাত অভিনেতা।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মাধবন। আর সেই অনুযায়ী সম্প্রতি বলিউড অভিনেতা অমিত সাধের সঙ্গে ছবিতে দেখা যায় মাধবনকে। প্রিয় অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে অমিত সাধ লেখেন, ম্যাডি তাঁর বরাবরই প্রিয় অভিনেতা। পাশাপাশি মাধবনের সঙ্গে অভিনয়ের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানান অমিত সাধ। অমিতের ওই মন্তব্যের পরই অনুষা নামে ওই মহিলা মাধবনকে আলটপকা আক্রমণ করতে শুরু করেন। প্রসঙ্গত ব্রিদ-এ মাধবনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অমিত সাধ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের সঙ্গে মাদক যোগ রয়েছে বলে জোর শোরগোল শুরু হয়ে যায়। সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীকে গ্রেফতারির পর জোর শোরগোল শুরু হয়ে যায়। রিয়ার গ্রেফতারির পর মাদকের নেশা করেন বলে অভিযোগ ওঠে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিংদের বিরুদ্ধে। একাধিক নামিদামি অভিনেতাকে মুখোমুখি হতে হয় নারকটিকস কন্ট্রোল ব্যুরোর! এখনও এই কেস ধামাচাপা পড়েনি। আর এরই মাঝে এবার মাধবনকে মাদক নেওয়ার অভিযোগে অভিযুক্ত করলেন এই নেটগরিক।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার