মনে পড়ে সেই ছোট্ট খুদে মেয়েটিকে নিজের বাবাকে খুঁজে পাওয়ার জন্য যাকে হাজার একটা প্রতিকূলতা পেরোতে হয়েছিল? সেই ছোট্ট খুদে পটল পরিস্থিতির চাপে পড়ে যে ছোটো ছেলের বেশ ধরতে বাধ্য হয়েছিল।
বাংলা টেলিভিশন জগতে যতগুলি ধারাবাহিক এখনও পর্যন্ত জনপ্রিয় হয়েছে, তার মধ্যে ‘পটলকুমার গানওয়ালা’ অন্যতম। একসময় দর্শকের পছন্দের তালিকায় থাকত এই ধারাবাহিক। সেই ধারাবাহিকের মূল চরিত্র পটল ওরফে হিয়া নিজের অভিনয়ের মাধ্যমে অল্প বয়সেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেই ছোট্ট পটল ওরফে হিয়া এখন অনেক বড় হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেড়েছে তাঁর অনুরাগীদের সংখ্যা।
View this post on Instagram
পড়াশোনাকে প্রাধান্য দিতেই এখন অভিনয় জগত থেকে দূরে রয়েছে হিয়া। তবে সোশ্যাল মিডিয়াতে সে বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নানান ভিডিও, ছবি শেয়ার করে হিয়া। নানা ধরণের ছোটো ছোটো ক্লিপের ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায় তাঁকে। এর সঙ্গে তাঁর নানান ছবি তো রয়েইছে।
View this post on Instagram
সম্প্রতি, নিজের একটি নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে হিয়া। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে সবুজ রঙের ক্রপ টপ ও কালো প্যান্ট। উন্মুক্ত নাভিতে কোমর দুলিয়ে ইংরেজি গানের সঙ্গে তাল মিলিয়েছে হিয়া। তাঁর এই নাচের ভিডিওতে মুগ্ধ হয়েছে দর্শক। এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই প্রচুর ভিউ পেয়েছে। সঙ্গে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
View this post on Instagram
মূলত, ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিক থেকেই সাফল্য পায় হিয়া। তাঁর সেই ছোট্ট মিষ্টি চরিত্রে অভিনয় ও বাবার জন্য তাঁর ব্যাকুলতা মন ছুঁয়ে যায় দর্শকের। কিছুদিন আগে জি বাংলার ‘আলো ছায়া’ ধারাবাহিকে আলোর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল হিয়াকে।






