এমনিতেই বছরভর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে বিভিন্ন ইস্যুতে তর্কাতর্কি লেগেই থাকে। টুইটার হোক বা পত্র বোমা বা বিভিন্ন সভা উভয় উভয়কেই আক্রমণ করতে এক ইঞ্চি জমিও ছাড়েন না। তাঁদের মধুর সম্পর্কের কথা দেশ নন্দিত।
এদিন ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বাংলার রাজ্যপাল। বললেন বাংলার মানুষরা সারাক্ষণ ভয়ে ভয়ে চলেন। পশ্চিমবঙ্গ ভয় মুক্ত নয় বলে এদিন রাজ্য সরকারকে বিঁধলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন এক অনুষ্ঠানে রাজ্যপাল তোপ দাগেন,”পশ্চিমবঙ্গে মানুষ ভয় মুক্ত নয়। এই ভয় গণতন্ত্রের জন্য খারাপ। ভয় ও স্বাধীনতা একসঙ্গে চলতে পারে না। রাজ্যে ভয়ের আবহ এমন পর্যায়ে যে ভয় নিয়ে কথা বলতেই লোক এখানে ভয় পায়। এটা খুবই দুঃখজনক।” প্রশ্ন তোলেন পুলিস প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও।
একইসঙ্গে বাংলায় বর্তমানে সিন্ডিকেট রাজ চলছে বলেও শাসকদলের বিরুদ্ধে ফের সরব হন ধনখড়। বলেন, “নিজের ইচ্ছেয় কেউ ইট, বালি কিনতে পারে না। কার রশিদে এই টাকা তোলা হয়?”
প্রসঙ্গত, কদিন আগেই সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে সিন্ডিকেট ইস্যুতে সুর চড়ান রাজ্যপাল।
স্পষ্ট রাজ্য সরকারের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, “দু’টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছায় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকী শিল্পপতিরাও নিজের ইচ্ছায় চলতে পারছেন না।” প্রশ্ন তোলেন, “এটা কি চলছে রাজ্যে?”
যথারীতি অন্যান্যবারের মতো এবারও রাজ্যপালের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।সংবাদমাধ্যমের রাজ্যপালকে কটাক্ষ করে মন্তব্য করেছেন তৃণমূল সাংসগ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।






