“পুলিশ নিজের ক্ষমতার অপব্যবহার করছে”, আদালতে ঢোকার মুখে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাকেশের ২ ছেলের

কয়লা পাচার কাণ্ডে জট কাটতে না কাটতেই ফের রাজ্যে শুরু হয়েছে কোকেন কাণ্ড। বিজেপি নেত্রী কোকেন-সহ ধরা পড়ার পরই শিরোনামে উঠে আসেন রাকেশ সিং। তাঁকে গ্রেফতার করা নিয়ে ফের উত্তেজনা ছড়াল বঙ্গ রাজনীতিতে। তাঁর মেয়ের দাবী, “বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার”। অন্যদিকে, রাকেশ সিং-কে নাটকীয়ভাবে লালবাজারের গোয়েন্দারা টেনে নিয়ে যেতেই এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি, আদলতে ঢোকার মুখে রাকেশের ২ ছেলের মুখেও পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শোনা যায়।

সম্প্রতি, কোকেন-সহ গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। এরপর আদালতে পামেলা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং-কে এই ঘটনায় দায়ী করেন। এরপরই রাকেশের নাম উঠে আসে এই ঘটনায়। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাকেশকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা। এর আগেও রাকেশের বিরুদ্ধে বেশ কিছু ঘটনা শোনা যায়। কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই এমন একটি ঘটনায় রাকেশ জড়িয়ে পড়ায় খানিকটা অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র পৃথক আলাদা দেশ হোক, অদ্ভুত দাবী নিয়ে মমতা-উদ্ধবকে চিঠি খালিস্তানপন্থী সংগঠনের

একদিকে, মোদী থেকে শুরু করে অমিত শাহ, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা যখন রাজের সিবিআই, ইডির হুঁশিয়ারি শানিয়ে এসেছে, ঠিক তখনই কোকেন-সহ বিজেপি নেত্রীর ধরা পড়া বেশ বড়সড় কাণ্ড। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই নোটিস পাঠানোর সময়ই এমন ঘটনা ঘটেছে। নির্বাচনের ঠিক আগেই রাজ্যের শাসক দল ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে।

আরও পড়ুন- কৃষি আন্দোলনে কোনও লাভ উঠাতে পারল না কংগ্রেস, গুজরাটের পুর নির্বাচনে এগিয়ে বিজেপিই

কিন্তু এদিকে হাল ছাড়েননি রাকেশ কন্যা সিমরন। আজ, বুধবার ভোর পৌনে পাঁচটা নাগাদ রাকেশকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতেই পূর্ব বর্ধমানের গলসিতে নাকা তল্লাশিতে ধরা পড়েন রাকেশ। গ্রেফতার করা হয় তাঁর দুই ছেলেকেও। তাঁর দুই ছেলেকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। আদলতে ঢোকার সময় বিস্ফোরক মন্তব্য করে তারা বলে, “পুলিশ নিজের খমতার অপব্যবহার করছে”। এই ঘটনায় সরব হয়ে রাকেশ কন্যা সিমরন বলেন, “বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার। ভোটের আগে বদনাম করার চেষ্টা করা হচ্ছে”। বাবা ও দুই ভাইয়ের সুবিচারের জন্য অনুরোধ জানিয়েছেন সিমরন।

RELATED Articles