নজরে নন্দীগ্রাম! শিবরাত্রির শুভক্ষণে প্রার্থী হওয়ার মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়! বিপক্ষে কে?

আসন্ন বিধানসভা নির্বাচনে সবার নজর এখন নন্দীগ্রামে! এখানে গড় রক্ষাই বড় কথা নয়, বিষয়টি তার চেয়েও গুরুতর। এই নন্দীগ্রামেই ৩৪ বছরের বাম শাসনের বীজ পোঁতা হয়েছিল। এই নন্দীগ্রামেই রচনা হয়েছিল তৃণমূলের উত্থানের এবার সেখানেই ঘাসফুলের পতাকাতলে সমবেতদের রক্ষা করাই বড় চ্যালেঞ্জ মমতার। আর যার মূল কারণ প্রায় সবারই জানা। নন্দীগ্রামের ভূমিপুত্র তথা মমতা বন্দ্যোপাধ্যায় একদা বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী দল বলেছেন। নন্দীগ্রাম জিততে স্বয়ং তৃণমূল নেত্রী সেখান থেকেই প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন–WB Election 2021: বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!

আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নন্দীগ্রামে দ্বৈরথ হতে পারে শুভেন্দু অধিকারীর সঙ্গেই। এই এখন তৃণমূলের কাছে  প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, হাইভোল্টেজ নির্বাচনের আগে একাধিক কর্মসূচি নিয়ে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার মনোনয়ন জমা দেবেন তিনি। সূত্রের খবর, আগামী ১১ তারিখ অর্থাৎ শিবরাত্রির শুভক্ষণে শুভ কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। একুশের ভোটে দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর লড়াইয়ের ক্ষেত্র আপাতত শুধু নন্দীগ্রামই। অন্য কোনও কেন্দ্রে তিনি লড়বেন না বলেই এখন‌ও পর্যন্ত খবর।

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

তৃণমূলের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষেই প্রার্থী তালিকা ঘোষণা করবে রাজ্যের শাসক দল। সম্ভবত শুক্রবারই প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর শনি ও রবিবার মমতা যাবেন উত্তরবঙ্গ সফরে। সেখানে রোড শো করার কথা তাঁর। রবিবার অর্থাৎ ৭ তারিখ ব্রিগেডে মেগা জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাৎপর্যপূর্ণ ভাবে ওইদিন উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ তারিখ তিনি নন্দীগ্রাম যাবেন, প্রার্থী হিসেবে সেখান থেকে মনোনয়ন জমা দেবেন মহকুমাশাসকের দপ্তরে। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এবারও ত্রিমুখী লড়াই হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের তরফে প্রার্থী হবেন আব্বাসের দলের  কোনও সদস্য।  অন্যদিকে, গেরুয়া শিবিরের তরফে মমতার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে তাঁর লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

আরও অন্যান্য খবর