WB Election 2021: আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই রয়েছে ব্রিগেডে বিজেপির মহা সমাবেশ। হাই ভোল্টেজ ব্রিগেড তো বটেই, সেই সঙ্গে হাই বাজেটও থাকছে এই ব্রিগেডে। শুধু জন সমাগম নয়, সমস্ত দিক থেকেই মোদীর ব্রিগেডকে শীর্ষ উচ্চতায় পৌঁছে দিতে মরিয়া রাজ্য বিজেপি।

WB Election 2021: আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

শুধু মঞ্চ নয়, মাঠের আশেপাশের সাজসজ্জাও রয়েছে চোখে পড়ার মতো। কাছাকাছি সব গাছে রয়েছে প্রমাণ সাইজের কাটআউট।

WB Election 2021: আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

এই কাটআউট রয়েছে তিন নেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির পরিবর্তন রথযাত্রার একটি ট্যাবলো ঘুরে বেড়াচ্ছে সারা মাঠ জুড়ে।

আরও পড়ুন- জল্পনার ইতি! গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

WB Election 2021: আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

আগামীকাল ব্রিগেডে উপস্থিত থাকবেন মোদী। এদিন এখান থেকেই ভোটের চূড়ান্ত পর্বের প্রচার শুরু করবে বিজেপি।

WB Election 2021: আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

ঢেলে সাজানো হয়েছে ব্রিগেড চত্বর। মূল মঞ্চ ২০০ মিটার বাই ১৫০ মিটার। এর দু’পাশে ৫০ মিটার ছেড়ে রয়েছে আরও দুটি মঞ্চ।

WB Election 2021: আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

প্রথম বড় মঞ্চতে থাকবেন কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। পাশের দুটি মঞ্চ রয়েছে আঞ্চলিক নেতা ও সংবাদমাধ্যমের জন্য। সামনে রয়েছে চারটি নিরাপত্তা ব্যারিকেড। প্রথম মঞ্চের দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ।

RELATED Articles