WB Election 2021: মোদীর ব্রিগেডে যোগ দিতে পারেন তৃণমূলের এক প্রভাবশালী সাংসদ, জল্পনা তুঙ্গে

আজ মোদীর ব্রিগেড। সেই কারণে সারা কলকাতাতেই বলা যেতে পারে এক সাজো সাজো রব। বেলা যত বাড়ছে, ততই ব্রিগেডগামী মানুষের ঢল নামছে রাস্তায়। হাওড়া, শিয়ালদা থেকে ভোররাত থেকেই লোকজন আসছে ব্রিগেডে যোগ দেওয়ার জন্য। এরই মধ্যে শোনা যাচ্ছে যে আজ মোদীর এই ব্রিগেডে যোগ দিতে পারেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আরও পড়ুন- প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

সূত্রের খবর অনুযায়ী, দিব্যেন্দু অধিকারী ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু তিনি আদতে ব্রিগেডেই আসছেন কী না, সে খবর এখনও সঠিকভাবে জানা যায়নি। এর আগেও তিনি হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও ক্রমশ তীব্র হচ্ছে। তবে আপাতত, তাঁর ব্রিগেডে যোগ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে বেড়েছে জল্পনা।

আজ দুপুরের বিমানেই কলকাতা পৌঁছবেন নরেন্দ্র মদি।এদিন ব্রিগেডে উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তীও। বিজেপি নেতৃত্বদের মধ্যে ব্রিগেডে থাকতে চলেছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা-সহ আরও অনেকে।

আরও পড়ুন- দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

এদিন ব্রিগেডে থাকবেন অভিনেত্রী রিমঝিম মিত্রও। ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে ব্রিগেডের জন্য তিনি বেশ উত্তেজত। সোনার বাংলা গড়াই হল বিজেপির লক্ষ্য।

আরও অন্যান্য খবর