অলকা মজুমদারের গাল টিপে লকেটের রোষানলে কল্যাণ! ভিডিও ঘিরে বাকযুদ্ধ হুগলির দুই সাংসদের

একটি এডিটেড ভিডিও। আর সেটা ঘিরেই এবার গোল বাঁধলো দুই সাংসদের মধ্যে! একজন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অন্যজন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিজেপির মহিলা সংসদ একটি ভিডিও টুইট করে প্রশ্ন তোলেন ‘তৃণমূল করবে মহিলাদের ক্ষমতায়ন?’
কি ছিল ওই ভিডিওটিতে? সেখানে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া শহরের পৌর প্রশাসক সেন মজুমদার সাংবাদিক বৈঠক করতে বসেছেন। মধ্যমণি রয়েছেন সায়ন্তিকা দুইপাশে কল্যাণ এবং অলকা।
এরই মাঝে কল্যাণ অলকার গাল ধরে টিপে আদর করেন। আর এই অংশটুকুই টুইটারে তুলে ধরেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট লেখেন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তৃণমূল সাংসদ এবং অন্যজন যাকে তৃণমূল প্রার্থী করেনি! ধিক্কার
লকেটের এহেন ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ দেখান কল্যাণ। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন “অলকা আমার ছোট বোনের মতো, ওঁকে আমি ছোট থেকে চিনি। আমি বাঁকুড়ার ছেলে। অলকা আমার হাত ধরেই রাজনীতিতে এসেছিল”।

এরপরই বিজেপি সাংসদের জবাবে পুরো ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ। যেখানে তাঁকে অলকাকে বোন বলে সম্বোধন করতে শোনা যায় কল্যাণকে। তার মাথাতে হাত বুলিয়ে দিতেও দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।</div

বিজেপি সাংসদের সমালোচনা করে তিনি বলেন ওঁর যা মন মানসিকতা তেমন ভাবেই তো সব দেখবে ভাইবোনের সম্পর্কটাই বোঝেন না। নিকৃষ্ট হলে যা হয়।
এই অর্ধেক ভিডিও পোস্ট করে এবার বেশ সমস্যায় বিজেপি সাংসদ।
Locket Chattopadhyay, Kalyan Banerjee, Video fight

RELATED Articles