WB Election 2021: প্রার্থী ঘোষণা হওয়ার পরও বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিতর্কের জালে তৃণমূল

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় জায়গা পান তিনি। কিন্তু এরপরও দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হতে থাকেই। তবে দলত্যাগ করেননি তিনি। এবারের নির্বাচনে ফের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নাম। কিন্তু এরপরও নানান অভিযোগ জানালেন তিনি।

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রার্থী করা নিয়ে দলের অনেকেই বিরোধিতা দেখিয়েছেন। এবার তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণেন্দুবাবু। এর জেরে ফের শাসকদলের মধ্যে তৈরি হল অস্বস্তি।

আরও পড়ুন- ভোটের টিকিট পাওয়ার ৫ দিন পরও বেপাত্তা তৃণমূল প্রার্থী, অস্বস্তিতে শাসকদল 

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অভিযোগ, সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর বেশ কিছু অনুগামী ইংরেজবাজার বিধানসভা পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার সদস্য পদেও আছেন। তারা কৃষ্ণেন্দুবাবুর প্রার্থী হওয়ার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না বলে দাবী কৃষ্ণেন্দুবাবুর। তাই তারা নাকি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, এমনই অভিযোগ করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি এও অভিযোগ করেন যে দলের একাংশের সঙ্গে বিজেপিও জড়িয়ে রয়েছে। তাঁর এমন মন্তব্যের ফলে ফের দলের অন্দরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- ফের ধাক্কা খেল শাসকদল, বিজেপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় তৃণমূল কাউন্সিলর

কিছুদিন আগেই মালদহে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার কড়া নির্দেশ জারি করে এসেছেন। তিনি এও বুঝিয়ে দিয়েছেন যে, এবারে তিনি মালদহ থেকে খালি হাতে মোটেই ফিরতে চান না। কিন্তু এরই মধ্যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দলের একাধিক নেতা ও পদাধিকারীদের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে তারা নাকি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর জেরে গোষ্ঠীদ্বন্দের পরিস্থিতি ফের সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

RELATED Articles