যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বন্দ্যোপাধ্যায় পরিবারের ওপর তদন্তে চাপ বাড়াচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই।
প্রথম স্ত্রী রুজিরা নারুলা ও শ্যালিকা মেনকা গম্ভীরের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ধরিয়েছে সিবিআই। আগামী ১৫ই মার্চ অভিষেকের দুই আত্মীয়কে নিজাম প্যালেসে তলব করা হয়েছে সিবিআই-এর তরফে।
আরও পড়ুন-কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বার যুব তৃণমূল সভাপতির শ্বশুর ও শ্যালিকার স্বামীকে নোটিস দিয়েছে সিবিআই। এর আগে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু, তাঁর জবাবে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা সন্তুষ্ট হতে পারেননি বলেই খবর। এর পরই শ্যালিকার স্বামী ও অভিষেকের শ্বশুরকে নোটিস দেওয়া হয়।
আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
প্রসঙ্গত উল্লেখ্য, কয়লা কান্ডের টাকা মেনকা গম্ভীরের অ্যাকাউন্ট থেকে লন্ডনে গিয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই, এমনটাই খবর সূত্রের। এই টাকা বিনয় মিশ্রর অ্যাকাউন্ট থেকেই গিয়েছিল বলে মনে করছে সিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিষয়ে প্রশ্ন করা হলেও মেনকার বয়ানে অসঙ্গতি ছিল বলেই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। তার পরই গোটা মামলায় দ্বিতীয় বড় পদক্ষেপ করল সিবিআই।





