বাংলার আকাশ কাঁপিয়ে এপ্রিলের মাঝামাঝি রাফালের দ্বিতীয় স্কোয়াড্রন ঢুকবে উত্তরবঙ্গে, থাকবে হাসিমারা বায়ু সেনা ঘাঁটিতে

করোনা আবহে গত বছর প্রথম দফার রাফাল দেশে ঢুকেছিল জুলাই মাসে। দ্বিতীয় দফায় আসে নভেম্বর ও তৃতীয় দফায় এই বছরের জানুয়ারিতে। সবকটি রাফালকেই স্থান দেওয়া হয় হরিয়ানার আম্বালা বায়ু সেনা ঘাঁটিতে।

তবে এবারফ ফরাসি যুদ্ধ বিমান রাফালের দ্বিতীয় স্কোয়াড্রনকে রাখা হবে উত্তরবঙ্গে বলে খবর। বৃহস্পতিবার জানা গিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ভারতে ফের আসবে রাফাল যুদ্ধবিমান। তবে তা মে মাস থেকে আকাশে উড়বে। একই সময়ে প্রশিক্ষণ নিয়ে পাইলটরা ফ্রান্স থেকে ভারতে ফিরবেন। তাই তখন‌ই আকাশে দেখা যাবে রাফালকে।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের হাসিমারা যুদ্ধবিমান ঘাঁটিতে রাখা হবে এই বিমানগুলিকে। এখনও পর্যন্ত ১১টি রাফাল এসেছে ভারতে। এরপর যেই যুদ্ধবিমানগুলি আসবে, তাতে প্রথম স্কোয়াড্রন পূর্ণ হয়ে যাবে। তারপরেই দ্বিতীয় স্কোয়াড্রন তৈরির কাজ শুরু হবে যেটি থাকবে হাসিমারাতে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ভারত।  ১৯৯৭ সালে শেষবার রাশিয়ার থেকে সুখোই বিমান কিনেছিল ভারত।

আরও অন্যান্য খবর