WB Election 2021: শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ লকেটের, অধিকারী বাড়িতে ফের কী তবে পদ্ম ফুটবে?

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। যে অধিকারী বাড়িতে একসময় ঘাসফুলের রাজত্ব ছিল, সে অধিকারী বাড়িতেই এখন পদ্ম ফোটা শুরু হয়েছে। শিশিরবাবুর দুই ছেলে, শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী এখন বিজেপিতে। এবার খোদ শিশির অধিকারীরও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হল।

জানা গিয়েছে, আজ, শনিবার শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যা নিয়ে বেড়েছে জল্পনা। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২০শে মার্চ কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণেই কাঁথিতে সাংগঠনিক বৈঠক করছেন লকেট চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সেই বৈঠক সেরে দুপুর ২টো নাগাদ অধিকারী বাড়িতে যাবেন লকেট। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। শিশিরবাবু কী বিজেপিতে যোগ দিচ্ছেন, এ নিয়ে বিতর্ক শুরু রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন- আনতে হবে ‘আসল পরিবর্তন’, সোনার বাংলা গড়ার লক্ষ্যে ৫ জেলার ১০৯টি কেন্দ্রে বিশেষ নজর বিজেপির

কিছুদিন আগেই শিশির অধিকারীকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কয়েকদিন আগে ছেলে শুভেন্দু অধিকারীকে করা আক্রমণ নিয়ে সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, তাঁর ছেলের দিকে যদি রাজনৈতিক আক্রমণ হয়, তাহলে তিনি তা প্রতিহত করবেন। এই ঘটনায় তৃণমূলের দকে আঙুল তোলেন তিনি। এও বলেন যে, বিজেপি মাঠে এগিয়ে আছে।

অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে তিনি নিছক দুর্ঘটনা বলেই অভিহিত করেন তিনি। তাঁর দাবী, নন্দীগ্রামের মানুষ এটা করতে পারে না। তবে, এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দাবী করেন যে তাঁকে নাকি ৪-৫ জন ধাক্কা মেরে ফেলে দেয়।

আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

শিশির অধিকারী এও বলেন যে, দরকার পড়লে তিনি ছেলে শুভেন্দুর ঝ্যে ভোট প্রচার করবেন। শুভেন্দু অধিকারী বিজেপির তরফে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। আগামী ২০শে মার্চ কাঁথিতে সভা করবেন নরেন্দ্র মোদী। সেই সভাতেই শিশির অধিকারী বিজেপিতে যোগ দেবেন কী না, এ নিয়ে চলছে জোর গুঞ্জন।

আরও অন্যান্য খবর