আবারও ভারতে উদ্বেগ বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে। এক বছর আগে এই সময়েই শুরু হয়েছিল দেশজুড়ে কোভিড- ১৯ সংক্রমণ। এক বছর পর এই মার্চ মাসেই আবারও বাড়ছে আশঙ্কা, দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। টিকাকরণ শুরু হলেও কমেনি কোভিডের প্রভাব। দেশের এই পরিস্থিতিতে আবারও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুর সাড়ে বারোটায় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন মোদী।
করোনা অতিমারি আবারও চিন্তা বাড়াচ্ছে দেশে। টানা বেশ কয়েকদিন ধরেই আবারও দেশের কোভিড-১৯ গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে মোট কোভিড আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯। এরই মধ্যে অবশ্য ১ কোটি ১০ লক্ষ ৭ হাজার ৩৫২ জন সুস্থও হয়ে ফিরেছেন। বর্তমানে সক্রিয় কেসের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ২৬২টি। এখনও পর্যন্ত করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন মোট ১ লক্ষ ৫৮ হাজার ৭২৫ জন। কিভাবে কোভিড সংক্রমণ কমানো সম্ভব সেই আলোচনা করতেই এই বৈঠক।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ২৬,২৯১ এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের। সুস্থ হয়েছেন ১৭,৪৫৫ জন।
তবে হঠাৎ করে মোদীর বৈঠকের খবরে আন্দাজ করা হচ্ছে যে দেশের আবারও লকডাউন জারি হতে পারে কিনা। মহারাষ্ট্রের অনেক জায়গায় ইতিমধ্যেই সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল। মুসৌরি শহরের একাধিক অংশে নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া কোনও দোকান খোলা নেই সেখানে। বলা বাহুল্য অন্যান্য রাজ্যের মতো করোনা বাড়ছে পপশ্চিমবঙ্গেও।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!