ভোটের বাংলায় ছড়াচ্ছে হিংসা! পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর ভাঙ্গা হলো বিজেপির ‘রথ’

বাংলার ভোটযুদ্ধে হিংসা যেন‌ও থামার নয়। এবার বিজেপির রথের ওপর চলল হামলা।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরিবর্তন রথযাত্রা’র একটি রথে ভাঙচুর চালানো হয়। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কর্মীদের দিকে।

আর‌ও পড়ুনমুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

প্রসঙ্গত জানা গেছে পুরুলিয়া জেলার মানবাজার শহরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের পরেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ভাঙচুরের ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

এই হামলার ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুলে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী খবর, ‘পরিবর্তন রথযাত্রা’  যখন জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে ঘুরে পুরুলিয়ায় ফিরছিল তখন এই ঘটনা ঘটে।

আর‌ও পড়ুন-চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন

বিজেপির আইটি সেল-এর প্রধান অমিত মালব্য জানিয়েছেন, এই ঘটনায় বাস চালক আহত হয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পুরুলিয়ায় রাখা করা বাবসাহেব ভীমরও আম্বেদকর সম্মান যাত্রার জন্য বিজেপির রথে ভাঙচুর হয়েছে। চালক আহত হয়েছেন। তিনি আবারও যোগ করেছেন বিজেপি কোন‌ওভাবেই এই রথযাত্রা আটকাতে পারবেনা।

সেই সঙ্গে তাঁর আরও প্রশ্ন কিসে এত ভয় পাচ্ছেন পিসি?

RELATED Articles