শুভেন্দু-মমতার মহারণের সাক্ষী থাকবেন মোদী! দ্বিতীয় দফার ভোটেই রাজ্য প্রচারে প্রধানমন্ত্রী

অষ্টম দফা নির্বাচনের সবথেকে হাইভোল্টেজ নির্বাচন কাল। বঙ্গ নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে কাল মুখোমুখি হবেন শুভেন্দু-মমতা-মীনাক্ষী। ইতিমধ্যেই নন্দীগ্রামে জারি হয়ে গেছে ১৪৪ ধারা।‌ চলছে ড্রোনে নজরদারি। আর এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটের দিনে রাজ্যেই প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ নির্বাচনের সবচেয়ে বড় যুদ্ধের সাক্ষী হতে চলেছেন মোদী।

আরও পড়ুন- বিজেপি জিতলে ইনিই হবেন বঙ্গের মুখ্যমন্ত্রী! সাফ জানালেন দিলীপ ঘোষ

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার দু’টি সমাবেশ করবেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এবং হাওড়ার উলুবেড়িয়ায় সভা রয়েছে তাঁর। বলাবাহুল্য নন্দীগ্রাম থেকে খুব দূরে থাকবেন না নরেন্দ্র মোদী। সুতরাং উত্তাপ বাড়ছেই।

আরও পড়ুন- দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে বিজেপির অভিযোগে সরানো হল হলদিয়ার এসডিপিওকে 

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃতীয় দফাতেও বাংলাতেই থাকবেন তিনি। সভা করার সম্ভাবনা সোনারপুর এবং তারকেশ্বরে।

ইতিমধ্যেই শুভেন্দুকে জেতাতে নন্দীগ্রামের পথে নেমেছিলেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তীরা। অপরদিকে, নিজের ক্যারিশ্মা দিয়েই ভোটে জেতার লড়াই চালাচ্ছেন মমতা। কিন্তু ভোটের আগেরদিনই নন্দীগ্রাম নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকছে বলে কমিশনে অভিযোগ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles