কখন কোথায় ভোট দেবেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী? জানুন বিস্তারিত

রাত পোহালেই নন্দীগ্রামে ভোট। এইবার এই কেন্দ্র ঘিরেই সকলের উত্তেজনা কারণ এখানে‌ প্রার্থী হয়েছেন দুই হেভিওয়েট মানুষ। তৃণমূলের হয়ে লড়ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে লড়ছেন মেদিনীপুরের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী। তাই আগামীকালের ভোট নিয়ে সকলেই মুখিয়ে আছে।

আরও পড়ুন – মুকুলকে মনে পড়ছে মমতার! শুভেন্দু’র মতো অত খারাপ না মুকুল,সুখে থাকুক! মন্তব্য তৃণমূল সুপ্রিমো’র

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুগামীর মারফত জানা গিয়েছে, আগামীকাল সকাল সাতটার আগেই ভোট দেবেন শুভেন্দু অধিকারী। এইপ্রথম তিনি নন্দীগ্রামের ভোটার হয়ে ভোট দেবেন। সকালবেলা উঠে স্নান করেই তিনি ৭৬ নং বুথ নন্দ নায়ক বাড়ি প্রাথমিক স্কুলের বুথে ভোট দেবেন।

আরও পড়ুন – বিজেপি জিতলে ইনিই হবেন বঙ্গের মুখ্যমন্ত্রী! সাফ জানালেন দিলীপ ঘোষ

নির্বাচনের আগের দিন থেকেই এখন নন্দীগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। নন্দীগ্রামের ভোটাররাই আজকে শুধু এই অঞ্চলে প্রবেশ করতে পারছেন। বহিরাগতদের এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জারি হয়েছে ১৪৪ ধারা। পাঁচজনের বেশি একসঙ্গে বেশি মানুষ জমায়েত করতে পারছেন না।

RELATED Articles