পশ্চিমবঙ্গে ক্ষমতা বিস্তারের জন্য একরকম মুখিয়ে রয়েছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। সেই অনুযায়ী চলছে জোরদার ভোট প্রচার। কিন্তু এত কিছুর মধ্যেও যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে, তা হল বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে?
সম্প্রতি, এক সংবাদ সংস্থাকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে “বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনও মানে নেই”। এর অর্থ জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোনও নেতাকেও মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করতে পারে বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে কী তবে দিলীপ ঘোষই এই পদের দাবীদার? সে বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন- দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে বিজেপির অভিযোগে সরানো হল হলদিয়ার এসডিপিওকে
বিজেপিকে একাধিকবার ‘বহিরাগত’ বলে দেগে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নানান নেতা। তবে এই অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহও এর আগে বারবার বলে এসেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলারই ভূমিপুত্র।
শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলে তাঁদের নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু পরে ব্রিগেডে মিঠুন চক্রবর্তী যোগদান করার পর সমস্ত ইঙ্গিত তাঁর দিকেই গিয়েছিল। তবে, মিঠুনকেও টিকিট না দিয়ে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছিল বিজেপি নেতৃত্ব। এদিকে, বঙ্গ বিজেপি -র মূল স্তম্ভ হিসেবে পরিচিত দিলীপ ঘোষও এবারের বিধানসভায় প্রার্থী না হওয়ায় মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তবে, মঙ্গলবার দিলীপ ঘোষের এই বক্তব্য কার্যত বিতর্ক আরও উস্কে দিল। তবে, কি তিনিই সম্ভাব্য মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? ক্ষমতায় এলে কি তাঁর উপরেই বর্তাবে বাংলার রাজপাট? এ নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন গেরুয়া শিবিরের নেতারা।
আরও পড়ুন- অভিষেকের সভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলা, মহিলাদেরও মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
২০১৬ সালে খড়গপুর থেকেই বিধানসভা নির্বাচনে জয়ী হন দিলীপ ঘোষ। সেই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ তাঁর। এরপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে লড়ে জিতে সাংসদ হন তিনি। দলও চমকে দিয়ে সাফল্য পায় সেই ভোটে। বিজেপি দখল করে ১৮টা আসন। ব্যাপক এই সাফল্যের কারণে দিলীপ ঘোষকেই পের বিজেপির রাজ্য সভাপতি হিসাবে বেছে নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!