আরও পড়ুন – নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!
এদিনের বক্তব্যে তৃণমূল সুপ্রিমো বলেন আগেও গদ্দারদের টাকা দিয়ে কিনেছে। ২০০-র বেশি আসন না পেলে আবার গদ্দারদের কিনবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বঙ্গের রাজনীতিতে ফের ঘোড়া কেনাবেচার ইঙ্গিত মিলেছে। তাহলে কি একুশের ভোটে ২০০ পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস? একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে না তৃণমূল? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
গতকাল নন্দীগ্রাম থেকে আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বলেছিলেন তিনিই জিতছেন। শুক্রবার ফের উত্তরবঙ্গের সভা থেকে মমতা বলেন নন্দীগ্রামে আমিই জিতব। ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি। নন্দীগ্রামে ভালোভাবেই জিতব আমি। বাকি প্রার্থীদেরও জেতাতে হবে। নইলে সরকার গড়ব কি করে কোচবিহারের সভা থেকে ভোটারদের ভোটবার্তা দিয়েছেন মমতা। বাংলায় ফের তৃণমূল কংগ্রেস ক্ষমকায় আসছে বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতা হারছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ্। সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আসনে প্রার্থী হতে চাইছেন।





