গোয়েন্দাগিরি ছেড়ে এবার নাচের মঞ্চে ব্যোমকেশ! প্রিয়াঙ্কার সঙ্গে মঞ্চ মাতালেন অনির্বাণ

টলিপাড়ার সকল অভিনেতা-অভিনেত্রীরা গত বেশ কিছুদিন ধরে উৎসাহিত ছিলেন ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ নিয়ে। বাংলায় আবার বেশ কিছু বছর পর আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। একঝাঁক চমক ছিল এই অ্যাওয়ার্ড শো-তে। টলিউডের একাধিক ছবি ও অভিনেতা-অভিনেত্রীরা মনোনীত হয়েছিলেন এই অ্যাওয়ার্ড শো-তে।

‘ব্ল্যাক লেডি’কে হাতে নেওয়ার জন্য উৎসুক ছিলেন সকল তারকাই। কিন্তু গুটিকয়েক তারকারই সেই সৌভাগ্য হয়েছে। এছাড়াও, এই অ্যাওয়ার্ড শো-য়ে ছিল চোখ ধাঁধানো কিছু পারফরম্যান্স। এই পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিতে দেখা গেল বেশ কিছু তারকাকে।

আরও পড়ুন- রানিমা নাকি স্বর্গের কোনও দেবী? নতুন রূপে সকলকে আবিরে রাঙালেন দিতিপ্রিয়া

সম্প্রতি, একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যাতে অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে নিজেদের পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিতে দেখা গিয়েছে। অর্থাৎ ব্যোমকেশ গোয়েন্দাগিরি ছেড়ে এবার মঞ্চে নেমেছেন মালতীর সঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

আরও পড়ুন- ড্রাইভারের আসনে বসলেন অন্বেষা, পাশে বসল কে? গান চলল ‘এই পথ যদি না শেষ হয়’

বিরশা দাশগুপ্তের ছবি ‘বিবাহ অভিযান’ ছবিতে জুটি বেঁধেছিলেন অনির্বাণ-প্রিয়াঙ্কা। এই ছবিতে তাদের চরিত্রের নাম গনশা ও মালতী। এতদিন অনির্বাণকে বেশীরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে গম্ভীর চরিত্রে অভিনয় করতে। এবার তিনি ধরা দিলেন সম্পূর্ণ অন্যরূপে। প্রিয়াঙ্কার সঙ্গে তাল মিলিয়ে বেশ ভালোই কোমর দুলিয়েছেন অনির্বাণ।

RELATED Articles