তৃণমূলের জন্য প্রচার করতে পারছেন না! বাধা দিচ্ছে শাসক দল, অভিযোগে সরব রুদ্রনীল

দলবদলের জোয়ারে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ।

ভবানীপুরের প্রার্থীর অভিযোগ তৃণমূল কংগ্রেস তাঁর প্রচারে বাধা দিচ্ছে। রাজ্যের শাসকদলের জন্য তিনি ঠিক করে প্রচার করতে পারছেন না। সম্প্রতি এমন অভিযোগে সরব হন বিজেপির ভবানীপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ। বার বার অভিযোগের জেরে এদিন পুলিশি ঘেরাটোপের মাঝে প্রচার পর্ব সারলেন রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন – ডাল দে? গোলি ডাল দে? কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মীকে অকথ্য মার ‘গণতন্ত্রপ্রেমী’ সোহম চক্রবর্তীর দেহরক্ষী’র

নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রচারের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিজেপির তারকা প্রার্থী। যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায় রুদ্রনীলকে। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই হেভিওয়েট প্রার্থী। এখানেই থামেননি, পরাজয়ের ভয়েই তৃণমূল কংগ্রেস তাঁদের প্রচারে বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন অভিনতা।

আর তাই এদিন পুলিশের ঘেরাটোপে চলে প্রচার। তাঁর অভিযোগ, রোজ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের গুন্ডারা আমায় বাড়ি বাড়ি প্রচারে বাধা দিচ্ছে…

আরও পড়ুন – ‘গোড়ালির কাছে অ্যাঙ্কেল ভেঙে গেছে’, সেই পা দোলাচ্ছেন মমতা! দেখুন পর্দাফাঁস ভিডিও

ঘাসফুল শিবিরকে আক্রমণ করে রুদ্র আরও বলেন, “তোমরা যত মারবে, মানুষ তত জাগবে”। ভোট প্রচারে বেরিয়ে এদিন কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুদ্র মূর্তি ধারণ করেন এই বিজেপি নেতা। 

RELATED Articles