দুজনেই পশুপ্রেমী। দুজনেই পশুদের অধিকার সংস্থা পেটার সদস্য। আর এবার সেই পথ পশুদের জন্যই অভিনব উদ্যোগ নিলেন এই তারকা দম্পতি। ধরা পড়ল মানবিক মুখ। ভারত অধিনায়ক বিরাট কোহলির নিজস্ব সংস্থা বিরাট কোহলি ফাউন্ডেশন গোটা বছরই পশুদের জন্য নানা কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে। আর এবার রাস্তার কুকুরদের জন্য মুম্বইয়ে দুটি শেল্টার খুললেন কোহলি।
জানা গেছে এই সমস্ত কর্মকান্ডের পেছনে অনুপ্রেরণায় ছিলেন স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
জাতীয় দল তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর অধিনায়ক বিরাট কোহলি রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশুদের জন্য নিরাপদ আস্তানা গড়ার ইচ্ছা তাঁর বহুদিনের। শেষ পর্যন্ত সেই ব্যবস্থা করতে পেরে তিনি যে সত্যিই খুব খুশি, সেটাও জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অবলা পশুদের ভালোভাবে রাখতে সমমনোভাবাপন্ন সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।’
View this post on Instagram
সেইসঙ্গে জানিয়েছেন তাঁর এই উদ্যোগে সবচেয়ে বড় অবদান রেখেছেন স্ত্রী অনুষ্কা শর্মা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার