গানের মাধ্যমে কাকে নিজের দিকে ইশারা করছেন মিঠাই? জেনে নিন রহস্য

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম থেকেই বেশ খ্যাতিলাভ করেছে এই ধারাবাহিক। টিআরপির দিক দিয়েও শীর্ষেই রয়েছে এই ধারাবাহিক। বাংলার হারিয়ে যাওয়া মিষ্টি মনোহরার স্বাদ ফেরাতে এই ধারাবাহিক। অল্প সময়েই দর্শকের মনে ঠাঁই পেয়েছে ‘মিঠাই’।

এমনিতে এই ধারাবাহিকের টিআরপি বেশ উপরের দিকেই, এরই মধ্যে এর সঙ্গে যুক্ত হয়েছে, মিঠাই অর্থাৎ সৌমিতৃষার নানান মনকাড়া ভিডিও। টিকটক ভারত থেকে বিদায় নেওয়ার পরই বেশ মাথাচাড়া দিয়েছে নানান ছোটো ভিডিও বা ইনস্টাগ্রাম রিল ভিডিও। এখন মানুষ সেখানেই নানান ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

আরও পড়ুন- ওর উপর নির্ভর করলে না খেয়ে মরতে হত, শ্রাবন্তীকে নিয়ে বিস্ফোরক রোশন

এদের মধ্যে বাদ যান না মোদক পরিবারের মিষ্টি বৌমাটিও। প্রায়শই নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও একা বা কখনও আবার শুটিং ফ্লোরেই সহ-অভিনেত্রীদের সঙ্গে। সম্প্রতি, একটি স্লো-মোশন ভিডিও শুট করেছেন সৌমিতৃষা। এই গানের মাধ্যমে নিজের দিকে কাউকে ইশারা করলেন মিঠাই। তবে সেটা যে শুধু ভিডিওর স্বার্থে, এও বেশ বোঝা গিয়েছে।

মিঠাইয়ের নানান ছবি, ভিডিও, এমনিতেই বেশ ভাইরাল হয়। বাদ যায়নি নতুন এই ভিডিওটিও। বেশ পছন্দ করেছেন নেটিজেনরা এই ভিডিওটিকে। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।

আরও অন্যান্য খবর