WB Election 2021: অনুব্রতকে রোখে কে! খুন আগেও হয়েছে, এবারেও হবে, কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ অনুব্রত’র

বিতর্কিত মন্তব্যের জন্য শো-কজের চিঠি পাঠিয়ে ছিল নির্বাচন কমিশন। কিন্তু তাতে যে খুব একটা হেলদোল হয়নি তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের তার আবার‌ও স্পষ্ট হল।

ফের এক বিতর্কিত মন্তব্য করলেন বীরভূমের জেলা সভাপতি। শোকজ হওয়ার পরেই সাংবাদিক বৈঠকে অনুব্রত বলেন, “দিলীপ ঘোষ, রাহুল সিনহারা যে মন্তব্য করছেন তা ঠিক নয়। এটা যদি আমি বলতাম ২৪ ঘণ্টার মধ্যে আমি নজরবন্দি হয়ে যেতাম। আমায় এইভাবে থামাবে ভেবেছে! লাভ নেই। আর ভোট শান্তিপূর্ণ হবে কি না ভবছেন! ২০১১ তে খুন হয়েছিল, ২০১৪ তে খুন হয়েছিল, ২০১৯ এ খুন হয়েছিল। এবারেও হবে।” বেফাঁস মন্তব্য করলেন দিদির স্নেহধন্য ভাই l

আরও পড়ুন-WB Election 2021: প্রথম ১৩৫ আসনে জিতছে বিজেপি? সমীক্ষায় আশার আলো দেখছে গেরুয়া শিবির

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনে উস্কানিমূলক মন্তব্য, খুনের হুমকি দেওয়া, ভয় দেখানো ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনে বাধাদানের জন্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইতমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।

কারণ রাজনৈতিক সভা থেকে তিনি ‘বিজেপি-কে ঠেঙিয়ে পগারপার’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতেই শো-কজ নোটিশ ধরানো হয় অনুব্রতকে। মঙ্গলবার রাত ১০টার মধ্যেই জবাব তলব করা হয়েছিল। জবাব না এলে তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ‘চপ’ নিয়েই মমতাকে কড়া আক্রমণ একদা সতীর্থ বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর! পড়ুন কী বললেন অধিকারী পুত্র

তবে শুধুমাত্র বিজেপি শিবিরকে আক্রমণ করে বা বিতর্কিত মন্তব্য করেই ক্ষান্ত হননি অনুব্রত। নির্বাচন কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলেও কটাক্ষ করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বোলপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একরাশ ক্ষোভ উগরে দেন অনুব্রত মণ্ডল। তাঁর গলাতেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষ শোনা যায়। অনুব্রত মণ্ডল বলেন, ‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টার জন্য প্রচার বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অথচ বিজেপির-র দিলীপ ঘোষের বক্তব্য সধারণ ভোটারদের জন্য উস্কানি মূলক বক্তব্য না?’ তাঁর আরও সংযোজন, ‘নির্বাচন কমিশন অন্ধের মতো চুপ করে বসে আছে।’ তবে নির্বাচন কমিশন‌ও বিতর্কিত মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে ও শো-কজ লেটার পাঠিয়েছে।

আরও অন্যান্য খবর