WB Election 2021: প্রথম ১৩৫ আসনে জিতছে বিজেপি? সমীক্ষায় আশার আলো দেখছে গেরুয়া শিবির

বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলার রাজনীতি। ইতিমধ্যেই চার দফার ভোট সম্পন্ন।  বাকি আর‌ও চার দফার নির্বাচন। প্রথম চার দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোট নেওয়া হয়ছে। আর ওই ১৩৫টি আসনে ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে সেই নিয়ে এখন চলছে তোলপাড়। বিজেপির রাজ্য দফতরে জমা পড়া বুথ ফেরত সমীক্ষা নিয়ে অঙ্ক কষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলায় নির্বাচনের শুরু থেকেই ২৯৪ টি আসনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন।

আরও পড়ুন- ‘চপ’ নিয়েই মমতাকে কড়া আক্রমণ একদা সতীর্থ বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর! পড়ুন কী বললেন অধিকারী পুত্র

চুপ করে বসে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়‌ও। 

তিনিও দাবি করেছেন যে, প্রথম চার দফার প্রায় সবকটি আসনেই তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে।

কিন্তু বঙ্গ রাজনীতির যুযুধান দুই রাজনৈতিক দলের দাবির মধ্যে বিজেপির বুথফেরত সমীক্ষার রিপোর্টে চওড়া হাসি বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে। বুথভিত্তিক সম্ভাব্য ফলাফলের হিসেব কষার জন্য একটি নির্দিষ্ট ফর্ম আছে। সেই ফর্মে বিজেপি এবং অন্য দলের প্রার্থীদের সম্ভাব্য প্রাপ্ত ভোটের উল্লেখ করতে হয়। এবার সেই ফর্ম‌ই আশা জাগাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের কাছে।

আরও পড়ুন- মমতা হলেন দুর্গা আর মোদীকে বানানো হল মহিষাসুর! চরম অপমানে স্তব্ধ বিজেপি

দলীয় বুথফেরত সমীক্ষায় উত্তর এবং দক্ষিণবঙ্গে গেরুয়া শিবিরের আশানুরূপ ফল হবে বলে মনে করছেন বিজেপির নেতারা। রাজ্য বিজেপির সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘প্রথম চার দফার ১৩৫টি আসনে নির্বাচন হয়েছে। আমাদের দলীয় সমীক্ষা অনুযায়ী, ওই ১৩৫টি আসনের মধ্যে ৯০ থেকে ১০০ আসনে আমরা জয়লাভ করব।” বিজেপির বুথভিত্তিক সম্ভাব্য ফলাফল নিয়ে দলের মণ্ডল সভাপতিদের কাছ থেকেও বিস্তৃতি রিপোর্ট নেওয়া হয়েছে।

RELATED Articles