WB Election 2021: পার্নোর উপর তৃণমূলী দুষ্কৃতীদের হামলা! ভোটের আগে সরগরম বরাহনগর

বাদ যাচ্ছেন না  মহিলা প্রার্থীরাও। পঞ্চম দফার ভোটপ্রচারের শেষ লগ্নে বরাহনগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র’র প্রচারে চলল হামলা। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল। বুধবার দুপুরে এই ঘটনার পর চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের গ্রেফতারির বরানগর থানার সামনে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা। পার্নোর অভিযোগ, হামলার চেষ্টা হয়েছে তাঁর উপরেও।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শনিবার বরানগরে নির্বাচন। পার্নোর প্রতিপক্ষ তৃণমূলের প্রভাবশালী নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়। এমনিতেই স্পর্শ কাতর জায়গা বরাহনগর। ‌ মাঝে মাঝেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তার ওপর এই রকম হাইভোল্টেজ নির্বাচন।

অভিযোগ উঠেছে, এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রোড শো শুরু করেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পার্নো। রোড শো আরসি বাজারে পৌঁছনোর পর রাস্তার পাশ থেকে তৃণমূল কর্মীরা হঠাৎই লাঠি-সোটা নিয়ে বিজেপি কর্মীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন- মমতা হলেন দুর্গা আর মোদীকে বানানো হল মহিষাসুর! চরম অপমানে স্তব্ধ বিজেপি

বিজেপির অভিযোগ, তৃণমূলের হামলা থেকে রেহাই পাননি মহিলা কর্মীরাও। তাঁদেরও রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকী পার্নো মিত্রকেও শারীরিক হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- ‘চপ’ নিয়েই মমতাকে কড়া আক্রমণ একদা সতীর্থ বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর! পড়ুন কী বললেন অধিকারী পুত্র

এই হিংসাত্মক ঘটনার প্রতিবাদে বরাহনগর থানার সামনে বিটি রোড অবরোধ করেন  বিজেপি কর্মীরা। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। বিজেপি প্রার্থী পার্নো মিত্র’র অভিযোগ, ভোটপ্রচারের শুরু থেকে সেখানে বিজেপি কর্মীদের ধমকানো হচ্ছে। পুলিশ‌ও এই‌ ঘটনায় নির্বিকার। আজ প্রকাশ্যে আমার কর্মীদের মারধর করা হয়েছে। আমাকেও হেনস্থা করার চেষ্টা করেছিল। কিন্তু কর্মীদের বাধায় তা করতে পারেনি।

RELATED Articles