মাঝে গুঞ্জন উঠে যে ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি হয়ত শেষের পথে। বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক। কিন্তু না, সকলের চাহিদায় ফের নতুনরূপে গল্পের মোড় নিয়েছে এই ধারাবাহিক। কিন্তু তা কতদিন চলবে? ‘শ্রীময়ী’ অর্থাৎ ইন্দ্রাণী হালদারের পরবর্তী পরিকল্পনাই বা কী, তা সরাসরি জানালেন অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, এই ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় খুব বেশিদিন এই ধারাবাহিক টানবেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দ্রাণী হালদার বলেন যে গল্পে যদি ফের জুনকে ফিরিয়ে আনা হয়, তাহলে ভালো হয়। তাঁর মতে জুন এই ধারাবাহিকের জন্য দরকার।
সম্প্রতিকালে দেখা গিয়েছে, টেলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীরাই করোনার কবলে পড়েছেন। এই বিষয়ে বেশ কঠোর সুরেই ইন্দ্রাণী বলেন যে লকডাউনের পর সেটে যে নিয়মগুলো চালু করা হয়েছিল, তা ফিরিয়ে আনা খুব দরকার। তিনি এও বলেন যে, তিনি সকলকে বলে দিয়েছেন যে টেকনিশিয়ানরা কেউ মাস্ক বা ফেসশিল্ড না পরলে, তিনি কাজ করবেন না।
এরপরই ফেডারেশনের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “কলাকুশলীরা মরল না বাঁচল, তাতে ফেডারেশনের কিচ্ছু এসে যায় না। তারা এখন প্রযোজক-চ্যানেলের মন জুগিয়ে চলছে। ২রা মে না গেলে কেউ কাউকে চটাবে না”। তিনি এও জানান যে নির্বাচনের শুরুতে দুটি প্রধান রাজনৈতিক দল থেকে তাঁর ডাক আসে। কিন্তু তিনি রাজনীতি থেকে দূরেই থাকতে চান। তাই কোনও সাড়া দেননি।
অনেকেরই মনে প্রশ্ন, ‘গোয়েন্দা গিন্নি টু’ কবে শুরু হচ্ছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ‘শ্রীময়ী’ শেষ হলেই নাকি ফের পর্দায় ফিরবেন গোয়েন্দা গিন্নি। এই বিষয়ে ইন্দ্রাণী হালদারের বক্তব্য, তাঁর নিজেরও খুব ইচ্ছা ‘গোয়েন্দা গিন্নি টু’ শুরু হোক। তিনি দৃঢ় আত্মবিশ্বাসী যে গোয়েন্দা গিন্নি ফিরলে তা বিপুল জনপ্রিয়তা পাবে। শুধু তাই-ই নয়, গতবছর লকডাউনের সময় যখন ‘গোয়েন্দা গিন্নি’-র পুনঃপ্রচার শুরু হয়, তখনও সেই ধারাবাহিকের টিআরপি ছিল সবচেয়ে বেশি। তাই এই ধারাবাহিক ফের শুরু করারা ইচ্ছে সকলেরই মনে রয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার