ঠিক কী ধরণের যৌনতা পছন্দ করেন দীপিকা? বেডরুমের গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী

তারকাদের জীবন যেন সবসময়ই কেন্দ্রবিন্দুতে থাকে। নিজের কেরিয়ারের শুরুর থেকেই দীপিকা পাডুকোনের জীবন ও লাভ লাইফও বেশ চর্চার মধ্যেই থাকে। সে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক হোক বা রণবীর কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন, সবেতেই শিরোনামে থাকেন বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী।

তবে এখন সব অতীত। গত আড়াই বছর ধরে দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে জমিয়ে সংসার করছেন ডিপি। সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যেই উপস্থিতি লক্ষ্য করা যায় এই হট কাপলের।

সম্প্রতি, দীপিকার পুরোনো একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে। এখানে নিজের যৌনজীবন নিয়ে মুখ খুলেছিলেন নায়িকা। আজ থেলে প্রায় দশ বছর আগেকার সাক্ষাৎকার এটি। তখন অবশ্য সাত পাকে বাঁধা পড়েননি অভিনেত্রী। ২০১১ সালে ভার্বে ম্যাগাজিনকে দেওয়া সেই সাক্ষাৎকারে দীপিকা রণবীর কাপুরের তাঁকে দেওয়া ধোঁকা থেকে শুরু করে যৌনতা নিয়ে তাঁর ধারণা, পছন্দ নিয়ে অকপটে আলোচনা করেছিলেন।

দীপিকা বলেন, “আমার কাছে যৌনতা মানে শুধু শারীরিক সুখ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগও। আমি কোনও সম্পর্কে থাকাকালীন কাউকে ঠকাইনি। যদি আমি আমার সঙ্গীকে ঠকাবই, তাহলে সম্পর্কে জড়িয়ে কেন থাকব, তাহলে তো সিঙ্গল থেকে জীবনের মজা উপভোগ করাটা ভালো। যদিও সবাই এমনটা ভাবে না। সেইকারণেই আমাকে অনেকবার কষ্ট পেতে হয়েছে অতীতে”। দীপিকা যে রণবীর কাপুরের দিকেই ইশারা করেছিলেন, তা বেশ স্পষ্ট বোঝা যায়।

অতীতের সম্পর্ক নিয়ে কঠিন আঘাত পেয়েছিলেন দীপিকা। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। এই সম্পর্কেও তিনি খোলাখুলি আলোচনা করেছেন। প্রাক্তন প্রেমিককে নিয়ে বলেন, “আমার মনে হয়, আমি ওকে বিশ্বাস করতে চেয়েছিলাম। তারপর আমি ওকে হাতেনাতে ধরে ফেলি। আমার সেই সম্পর্ক ছেড়ে বেরোতে সময় লেগেছিল। কিন্তু তার পরেও ও ক্ষমা চেয়েছিল। কিন্তু আমি পারিনি”।

আরও পড়ুন- মিঠাই ও উচ্ছেবাবুর বিচ্ছেদের টানটান উত্তেজনা টানছে দর্শক, ফের সেরার সেরা ‘মিঠাই’, বাকিরা কে কোথায়, দেখে নিন

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর-দীপিকা। কিন্তু ২০০৯ সালে তাদের সম্পর্কে ভাঙন ধরে। এরপর ‘রামলীলা’ ছবির সেটে রণবীর সিং-এর সঙ্গে পরিচয় হয় দীপিকার। এরপরই আমূল পরিবর্তন ঘটে তাঁর জীবন। ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা।

আরও অন্যান্য খবর