বিরোধী-শূন্য বিধানসভায় তৃতীয় দফায় অধ্যক্ষ হিসেবে স্বাগত বিমান বন্দোপাধ্যায়! 

বাংলায় চলমান হিংসাকে কেন্দ্র করে এক প্রকার বিধানসভা বয়কটের ডাক দিয়েছে বিজেপি শিবির। একজন বিধায়ক‌‌ও উপস্থিত হননি স্পিকার নির্বাচনে।

কার্যত বিরোধী শূন্য বিধানসভার অধিবেশন কক্ষে শাসকদলের সম্পূর্ণ সম্মতিতে সপ্তদশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন ফের বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতোই এই নিয়ে তৃতীয়বার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মুকুল থাকছেন বিজেপিতেই! ‘খবর ২৪x৭’-এর খববের সত্যতা প্রমাণিত

প্রটেম স্পিকার হিসেবে সুব্রত মুখোপাধ্যায় শপথ বাক্য পাঠ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও বিধায়কদের। আর আজ শনিবার অধ্যক্ষ নির্বাচনের জন্যই এই অধিবেশন। এদিনের পরই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হল অধিবেশন। ফের ২রা জুলাই বিধানসভা অধিবেশন শুরু হবে l

এদিন অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ হিসেবে পার্থ চট্টোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। এরপর এক এক করে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তাপস রায়, নির্মল ঘোষ সে প্রস্তাব সমর্থন করেন। যেহেতু বিরোধী বেঞ্চে এদিন কেউ ছিল না তাই কোনও দ্বিমত ছাড়াই তৃতীয়বারের মতো অধ্যক্ষ পদ পান বিমান বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বিমানবাবুকে স্বাগত জানিয়ে বলেন, তাঁদের সরকারেরও এবার হ্যাট্রিক হল, বিমান বন্দ্যোপাধ্যায়েরও হ্যাট্রিক হল। তিনি বলেন, গত ১০ বছরে যে ভাবে বিমানবাবু বিধানসভার গরিমা ও ঐতিহ্য রক্ষা করেছেন। এবারও তাই হবে। এরপর অধ্যক্ষকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- নির্দেশ দেওয়ার পরও জমা পড়েনি ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট, মমতা সরকারকে জরুরি তলব রাজ্যপালের

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পুরনো ঐতিহ্য মেনে অধ্যক্ষের আসন পর্যন্ত এগিয়ে দেন অধ্যক্ষকে। শপথ নিয়ে এদিন অধ্যক্ষ নিজের বক্তব্য বলেন, “বর্ণময় বিধানসভা। শিক্ষক আছেন, চলচ্চিত্র জগতের মানুষ আছেন, সমাজসেবী আছেন। এটার গরিমা বজায় রাখার দায়িত্ব আপনাদের। অধিবেশন শুরু হলে নিয়মিত সবাই বিধানসভায় আসবেন।”

RELATED Articles