পামেলা গোস্বামী মাদক কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত অমৃত সিং! নেপথ্যে বিজেপি নেতা রাকেশ সিং

নির্বাচনের আগেই মাদক কাণ্ডে ধরা পড়েছিলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। প্রথম থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করছিলেন তিনি। আগাগোড়াই অভিযোগ করেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে।

এবার এই মাদক কান্ডে নতুন মোড়। পুলিশের হাতে ধরা পড়ল এই ঘটনায় মূল অভিযুক্ত অমৃত সিং। শনিবার রাতে পুনেতে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। রাকেশ সিংয়ের মদতে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গাড়িতে এই অমৃত সিংই মাদক রেখেছিলেন। গ্রেফতারির শুরু থেকেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ অমৃতের নাম প্রথম থেকেই দাবি করে এসেছিলেন পামেলা। অমৃতের সঙ্গে যোগসাজস করে রাকেশই পামেলা ফাঁসিয়েছিলেন বলে দাবিও করেছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯শে ফেব্রুয়ারি নিউ আলিপুরে একটি নামী রেস্তোরাঁর সামনে থেকে পামেলা ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের গাড়ি থেকে উদ্ধার বহু টাকার মাদক। এরপরই শুরু হয় জোরালো তদন্ত।

তাৎপর্যপূর্ণভাবে, গত সোমবারই ভোটের ফলাফল ঘোষণার পরের দিন নিউ আলিপুর কোকেনকাণ্ডে চার্জশিট পেশ করে পুলিশ। কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিকস বিভাগ ৭৪ দিনের মাথায় চার্জশিট জমা করে। চার্জশিটে নাম ছিল না বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী, পামেলার বন্ধু প্রবীর দে ও নিরাপত্তারক্ষী সোমনাথ গোস্বামীর। তাঁদেরকে একপ্রকার ক্লিনচিট দেওয়া হয়।

কিন্তু ওই চার্জশিটে নাম ছিল আট জনের। তাঁরা হলেন, জিতেন্দ্র কুমার সিং, সুরাজ কুমার সা, আরিয়ান দে, অমৃত সিং, দেইম আখতার, ফারহান আহমেদ ও অমৃত রাজ। প্রায় বারোশো পাতার এই চার্জশিটের এই মামলায় সাক্ষী রয়েছেন ৮০ জন। ধৃতদের বিরুদ্ধে মাদক আইন-সহ একাধিক ধারায় মামলা উল্লেখ চার্জশিটে।

RELATED Articles