‘সোনু’তেই ভরসা দেশবাসীর! এবার অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন গায়ক সোনু নিগম

গোটা দেশজুড়ে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে করোনার দ্বিতীয় ঢেউ। কোনও হাসপাতালে বেড নেই তো কোথাও আবার পর্যাপ্ত অক্সিজেনের অভাব। শুধুমাত্র অক্সিজেনের অভাবে একাধিক মানুষের মৃত্যু হচ্ছে। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

অক্সিজেনের এই ঘাটতি পূরণ করতে দেশবাসী নানান উদ্যোগ নিচ্ছেন। সরকারের তরফেও নানান ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য। এরই মধ্যে করোনা রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গায়ক সোনু নিগম। মুম্বইয়ের ‘ফ্রেন্ডস অ্যাকাডেমি’-তে অক্সিজেন ব্যাঙ্কের উদ্বোধন করলেন তিনি।

আরও পড়ুন- নজিরবিহীন! কাজকর্ম খতিয়ে দেখতে কমিশনারই সাধারণ মানুষের বেশে হাজির থানায়, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের

এরই সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের পরিবারের জন্য তৈরি করলেন আইসোলেশন সেন্টারের। সাংসদ মনোজ কোটাক ও আদি ঘণ্টাকর্ন চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে মিলে এই উদ্যোগ নেন গায়ক। দেশের এই দুঃসময়ে সোনু নিগমের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নেটিজেনরা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

All of us can make a difference and help in our own capacities. Inaugurated an Oxygen bank and an isolation centre for…

Posted by Sonu Nigam on Monday, 10 May 2021 

বলে রাখি, কিছুদিন আগে মুম্বইয়ের জুহুতে আদর্শ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন সোনু নিগম। আসলে, ১৮ বছরের ঊর্ধ্বে এখন টিকাকরণের কাজ শুরু হয়েছে। আর টিকা নিলে বেশ কিছুমাস রক্ত দেওয়া যায় না। এর জেরে দেশে ব্যাপক পরিমাণে রক্তের ঘাটতি ঘটতে পারে।

আরও পড়ুন- ‘সঠিক চিকিৎসা পেলে আমিও বাঁচতে পারতাম’, ৩৫ বছর বয়সেই করোনা প্রাণ কাড়ল অভিনেতা রাহুল বোহরার

এই কারণে টিকা নেওয়ার আগে সোনু নিগম সকলকে আহ্বান জানান তারা যেন রক্তদান করেন। এদিনের আয়োজিত এই রক্তদান শিবির অনুষ্ঠানে রক্তদান করেন সোনু নিগম নিজেও।

RELATED Articles