বেশ কিছু বিতর্কের কারণে মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের ভাইজান। তিনি যে বরাবরই ঠোঁটকাটা ধরণের মানুষ, তা আর জানতে কারোর বাকি নেই। মাঝে মধ্যেই তাঁর বিভিন্ন মন্তব্যের জেরে তিনি সমালোচিত হন দর্শকমহলে।
সলমনের এই ব্যাড বুকে নাম রয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অরিজিৎ সিং-এরও। সলমনের সঙ্গে অরিজিতের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা অল্পবিস্তর সকলেরই জানা। এমনকি, সলমনের জন্য অরিজিতের কেরিয়ারও ডুবে যেতে বসেছিল। কিন্তু নিজেকে ফের তুলে ধরেন অরিজিৎ।
আরও পড়ুন- ‘সোনু’তেই ভরসা দেশবাসীর! এবার অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন গায়ক সোনু নিগম
ঠিক কী ঘটেছিল? সালটা ২০১৪। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শো-এর সঞ্চালনার ভূমিকায় ছিলেন ভাইজান। সে বছর অরিজিৎ সিং প্রথম পুরস্কার পান তাঁর ‘আশিকী টু’ ছবিতে গানের জন্য। এই পুরস্কার নেওয়ার জন্য তাকে ডেকে পাঠান সলমন খান। কিন্তু অরিজিৎ স্টেজে পৌঁছাতে দেরী করায়, সলমন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কী ঘুমিয়ে পড়েছিলেন। সেই কথার উত্তরে অরিজিৎ বলেন যে, “আপনি এমন সঞ্চালনা করছেন যে সকলেই ঘুমিয়ে পড়ছে”।
সলমনও ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি পাল্টা জবাব দিয়ে বলেন যে, “তুমি এমন গান গাও যে মানুষ ঘুমিয়ে পড়তে বাধ্য”। কিন্তু এই নিয়ে একেবারেই বিচলিত হননি অরিজিৎ। তবে এরপর থেকেই সলমন ও অরিজিৎ-এর মধ্যেকার সমীকরণ একেবারেই পাল্টে যায়। তাদের একসঙ্গে কাজ করতে আর দেখা যায়নি। এই বিবাদের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
আরও পড়ুন- বয়স চল্লিশের কোঠায়! তবুও এখনও প্রেমের প্রস্তাব পাচ্ছেন সকলের প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী
২০১৬সালে মুক্তি পায় সলমনের ‘সুলতান’। সেই সময় তাঁর সেই ছবিতে অরিজিৎ একটি গান গেয়েছিলেন কিন্তু সলমন ও অরিজিৎ-এর মধ্যে বিবাদের জেরে ভাইজান নিজের ছবি থেকে অরিজিৎ-এর গানটি বাদ দিয়ে দেন। এর জেরে অরিজিৎ সলমনকে খোলা চিঠি লিখে তাঁর অপরাধ স্বীকার করে ক্ষমাও চান, তিনি এও অনুরোধ করেন যে তিনি যেন ‘সুলতান ছবি থেকে তাঁর গানটি বাদ না দেন। তিনি কোনও কিছুই ধোপে টেকেনি। সলমন যা ঠিক করেছিলেন, সেই মতোই কাজ করেন। এই কারণে অরিজিৎ-এর ভক্তরা বেজায় চোটে যান সলমনের উপর।






