মানবিকতা! দলীয় ভেদকে দূরে রেখে অসুস্থ বিজেপি বিধায়কের বাড়ি অক্সিজেন পৌঁছাল রেড ভলেন্টিয়ার্সরা!

কথায় বলে জীবন মরণের সমস্যা শত্রুতাকেও ভুলিয়ে দেয়। তাইতো অনেক সময় দেখা যায় মৃত্যুপথযাত্রী শত্রুকে বাঁচিয়ে ফিরিয়ে আনার জন্য প্রাণপণ লড়াই করছে তার আরেক শত্রু। রাজনীতিতে সাধারণত দুই দলের মধ্যে রেষারেষি অনেক বেশি থাকে।

কিন্তু এবার করোনা এসে অনেক ক্ষেত্রেই সেই বিভেদকে কিন্তু ভুলিয়ে দিচ্ছে। করোনার জন্য দুই রাজনৈতিক দলের সদস্যরা একে অপরের কাজে আসছেন। এবার এরকম ঘটনাই ঘটল রানাঘাটে। বিজেপির বিপদে ছুটে এল বাম দল।

রবিবার রাতে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। সেইসময় বাড়ির সকলেই অক্সিজেনের খোঁজ করেন কিন্তু পান না। শেষে খবর যায় স্থানীয় রেড ভলেন্টিয়ার্সদের কাছে।

তারা তড়িঘড়ি অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যায় পার্থবাবুর বাড়ি। তারাই অ্যাম্বুলেন্স জোগাড় করে দেন এবং পার্থসারথি চট্টোপাধ্যায়কে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। গোটা ঘটনায় রেড ভলেন্টিয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার। চরম দুর্দিনে যেভাবে দলীয় দূরত্ব ঘুচিয়ে শত্রুদলের এক সদস্যকে সাহায্য করল বামদল তা রাজনৈতিক সৌহার্দ্যর জগতে দৃষ্টান্ত হয়ে থাকবে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles