সাবধান! আমফানের মতই সমান শক্তিধর যশ, দেখে নিন গতিবিধি

সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় তাওতের তাণ্ডবে বিপর্যস্ত ভারতের একাংশ। দিল্লি সহ বেশ কিছু জায়গায় এখনও চলছে বিপুল পরিমাণ বৃষ্টি। এরই মাঝে আশঙ্কার খবর বাংলা ও উড়িষ্যার জন্য।ক্ষয়ক্ষতি চিহ্ন এখনও চারিদিকে স্পষ্ট। এরইমধ্যে বার গতবছরের ঘূর্ণিঝড়ের বর্ষপূর্তিতে রাজ্যে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- বিজেপি সমর্থকদের শাস্তি দিতে আইন নিজের হাতে তুললেন তৃণমূল নেতা! কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে এক ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল বাংলাদেশের কাছাকাছি সুন্দরবন না ওড়িশার নিকটস্থ মেদিনীপুরে হবে তা জানা না গেলেও শক্তিতে আমফানের চেয়ে  কোনও অংশেই কম নয় যশ। তবে আগামী বুধবার‌ই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় , এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাল অর্থাৎ ২৪শে মে সাইক্লোনে পরিণত হবে যশ। আর ২৫শে মে সেটি পরিণত হবে ‘ভেরি সিভিয়ার’ অর্থাৎ অতি তীব্র ঘূর্ণিঝড়ে। বুধবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে যশের। তার আগে মঙ্গলবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকেই ৫০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার।

এর মধ্যেই বাংলায় আগত পরিস্থিতির কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে জরুরী বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবাও।  বৈঠক শেষে প্রধানমন্ত্রী বার্তা দেন সাধারণ মানুষের কাছে পৌঁছনোর, ভরসা জোগানোর ও তাঁদের সময় মতো নিরাপদ স্থানে নিয়ে আসার।

বাংলা ও ওড়িশার বিপর্যয় মোকাবিলা নিয়ে এদিনের বৈঠকে মোকাবিলা দফতর ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও টেলিকম দফতরের আধিকারিকরা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে।‌ ‌ প্রস্তুত রয়েছে আরও ২০টি দল।

আরও পড়ুন- যুবককে থাপ্পড় মারার জের, অপসারিত হলেন ডিসট্রিক্ট কালেক্টর! যুবকের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতরের নির্দেশ অনুযায়ী বাংলাদেশে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

RELATED Articles