কিশওয়ার মার্চেন্ট, হিন্দি ছোটপর্দার জনপ্রিয় মুখ। বর্তমানে সন্তানসম্ভবা এই অভিনেত্রী। সোশ্যাল সাইটে বেশ জনপ্রিয় তিনি। নিত্য নতুন ছবি পোস্ট করে ভক্ত-দর্শকদের চমক দেন তিনি। আর এবার চমকে দিলেন বটে তবে নিজের জীবনের ব্যক্তিগত একটি খারাপ অভিজ্ঞতা শেয়ার করেন। আর যা ফের উন্মুক্ত করল বলিউডের অন্ধকারময় দিকটা।
না শুধু প্রতিভার জোর নয়, কম্প্রোমাইজ করতে হয়। ‘মি টু’ আন্দোলনে জেরবার হয়েছিল বলিউড। মুখ খুলে ফেলেন একাধিক বড় বড় অভিনেত্রীরা। আঙ্গুল ওঠে একাধিক বড় পরিচালক, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে। কিছুজন মুখ খুললে অজস্র ঘটনা এখনও চাপা। আর সেই রকমই একটি ঘটনা নিয়ে মুখ খুললেন কিশওয়ার। ছোট পর্দার এই অভিনেত্রীর মুখে শোনা গেল বলিউডে কাস্টিং কাউচের কথা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘এটা আমার সঙ্গে মাত্র একবারই হয়েছে। মনে আছে মায়ের সঙ্গে অডিশন দিতে গিয়েছিলাম। অডিশনের শেষে আমাকে জানানো হয় আমাকে ছবির হিরোর সঙ্গে শুতে হবে। খুব নম্রভাবে না বলে ওখান থেকে চলে এসেছিলাম।’
আরও পড়ুন- ফেসবুক লাইভে বিস্ফোরক ইমন, কটাক্ষ না করে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের আবেদন জানালেন গায়িকা
অভিনেত্রী নিজের বক্তব্যে আরও বলেন, ‘আমি কখনই বলব না এটা প্রায়ই হয় বা এটা স্বাভাবিক। শুধু বলব বলিউড কুখ্যাত হলেও সব ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচ রয়েছে।’এরপর তার কাছে জানতে চাওয়া হয় যে সেই প্রযোজক এবং নায়ক? কিশওয়ার বলেন সেই ব্যক্তি ইন্ডাস্ট্রিতে খুবই নামজাদা।
তাহলে কি এই ঘটনাই কিশওয়ারকে সরিয়ে দিয়েছে বড় পর্দা থেকে? অভিনেত্রীর দাবি, তিনি একের পর এক ছোট পর্দার জন্য কাজ করে গিয়েছেন। যেভাবে তাঁর কেরিয়ার গঠন নিয়েছে তাতে তিনি খুশি। বরং তিনি মনে করেন বড় পরদায় ছোট চরিত্র করার থেকে ছোট পরদায় গুরুত্বপূর্ণ বা মুখ্য ভূমিকায় অভিনয় করলে বেশি জনপ্রিয়তা পাওয়া যায়।
আরও পড়ুন- বৃষ্টিমুখর দিনে সহ অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন ‘মিঠাই’এর সৌমীতৃষা





