তমান্না ভাটিয়াকে আগে থেকে না জানিয়েই ‘বাহুবলী ২’ ছবিতে এত বড় অন্যায় করা হয় অভিনেত্রীর সঙ্গে

‘বাহুবলী ২’ ছবি নিয়ে হয়ত আলাদা করে কিছু বলার কোনও প্রয়োজন পড়ে না। প্রায় সকলেই এই ছবির নাম শুনে থাকবেন। এখনও পর্যন্ত সবথেকে বেশি লাভ করেছে এই ছবি। কিন্তু এই ছবিতেই অভিনেত্রী তমান্না ভাটিয়ার সঙ্গে যে ঘৃণ্য অপরাধ করা হয়। তা হয়ত তিনি নিজেও কোনওদিন ভুলবেন না।

‘বাহুবলী ১’ দেখার পর স্বাভাবিকভাবেই ‘বাহুবলী ২’-এর জন্য দর্শকের একটু বেশিই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণও করেছে ছবির নির্মাতারা। তবে এই ছবি মুক্তির আগেই মিডিয়ায় প্রচার হয় যে এই ছবি থেকে নাকি বেশ কিছু দৃশ্য কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- পিরিয়ড নিয়ে সামাজিক বার্তা, ছুঁৎমার্গ দূরে সরিয়ে নতুন পর্ব নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছে ‘কড়ি খেলা’

হ্যাঁ, সত্যিই এই ছবি থেকে বেশ কিছু দৃশ্য কেটে দেওয়া হয়েছিল। এই ছবিতে অবন্তিকার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। ‘বাহুবলী ১’-এ তাঁর চরিত্রটি যথেষ্ট গুরুত্ব পেলেও, ‘বাহুবলী ২’-তে তাঁর চরিত্র শুধুমাত্র ক্যামিও হয়েই রয়ে যায়। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তমান্না নিজেও।

তবে এই ছবির পরিচালক এস এস রাজামৌলি জানান, সিজিআই গ্রাফিক্সের সঙ্গে যেসমস্ত দৃশ্যগুলি মিলছিল না, সেই দৃশ্যগুলি না চাইতেও কাটতে হয়েছে। আর এর মধ্যে অধিকাংশ দৃশ্যই ছিল তমান্নার। কিন্তু এই কথা তমান্নার ম্যানেজমেন্ট টিমকে না জানিয়েই দৃশ্যগুলি কেটে দেওয়া হয়। এই কারণে তীব্র হতাশ হন অভিনেত্রী।

‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’ এই দুটি ছবিতেই গ্রাফিক্সের কাজের আধিক্যই বেশি। বেশ উন্নত গ্রাফিক্স প্রয়োগ করা হয় এই দুই ছবিতে। এর জেরে এই ছবিদুটির শুটিং-এ ব্যবহার করা হয় ক্রোমা।

আরও পড়ুন- মহৎ উদ্যোগ গায়কের! বিনামূল্যে অক্সিজেন পরিষেবা শুরু করলেন রূপম ইসলাম

গ্রাফিক্স একদিকে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির শক্তি, ঠিক তেমনই এর সঙ্গে নানান দৃশ্য মেলানো বেশ কঠিন। এর ফলে শুধুমাত্র ‘বাহুবলী ২’-ই নয়, বিশ্বজুড়ে এমন অনেক ছবি রয়েছে, যেখান থেকে নানান ভালো ভালো দৃশ্য কেটে বাদ দিতে হয়েছে। এক্ষেত্রে সেই কোপ এসে পড়ে তমান্নার উপর।

RELATED Articles