বিবাহবিচ্ছেদের জেরে ভিখারি হতে বসেছিলেন সইফ-হৃতিকরা, ফাতিমা সানা শেখের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আমিরের কী অবস্থা?

বলিউডের মধ্যে একের পর এক বিতর্ক লেগেই থাকে। এই ইন্ডাস্ট্রি তো যেন বিতর্ক ছাড়া অসম্পূর্ণ। বিয়ে, প্রেম, সম্পর্কে ভাঙন, বিবাহবিচ্ছেদ, এসব কিছুই এখানে জলভাত। স্ত্রীকে ছেড়ে বান্ধবীর সঙ্গে থাকাটা খুব একটা খুব কিছু নয় বলিউডে। তবে বিবাহবিচ্ছেদের থেকেও কঠিন হল এরপরের সময়টা।

বিবাহবিচ্ছেদের জেরে অনেক অভিনেতারই কাঙাল হওয়ার জোগাড় হয়েছিল। স্ত্রীকে খোরপোশ দিতেই পরিশ্রমের অর্থ চলে যায় অনেকের। সম্প্রতি, বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন আমির খান ও কিরণ দত্ত। কিরণকে খোরপোশ হিসেবে কত টাকা দিচ্ছেন আমির, তা জানতে উৎসুক নেটিজেনরা।

আরও পড়ুন- ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম’, নতুন কোন সিদ্ধান্ত নিতে চলেছেন শ্রাবন্তী? বাড়ছে জল্পনা

জানা যায়, আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের সময় রিনাকে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দেন আমির। কিরণের সঙ্গেও দ্বিতীয় বিয়ে টিকল না আমিরের। তবে কিরণকে ঠিক কত তাকাআর ক্ষতিপূরণ দিতে হবে, তা এখনও জানা যায়নি। আসলে আমির ও কিরণ দুজনেই জানিয়েছেন যে, তারা নিজেদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। স্বামী-স্ত্রী না থাকলেও তারা একে অপরের পরিবারের পাশে থাকবেন ও তাদের ছেলে আজাদকেও তারা একসঙ্গেই মানুষ করবেন।

এদিকে, সইফ আলি খান ও অমৃতা সিং-এর বিবাহবিচ্ছেদের কথাও সকলের জানা। বিবাহবিচ্ছেদের সময় অমৃতাকে ৫ কোটি টাকা দেওয়ার কথা ছিল সইফের। কিন্তু সইফ নিজেই জানান যে সেই টাকার অর্ধেক তাঁকে দেওয়া হয়েছিল। তবে তাদের ছেলে ইব্রাহিমের সমস্ত দায়িত্বের জন্য প্রতিমাসে অমৃতাকে টাকা দেন সইফ।

সঞ্জয় দত্তের সঙ্গেও তাঁর স্ত্রী রিয়া পিল্লাইয়ের বিয়ে ভেঙে যায়। সেই সময় রিয়া সঞ্জয়ের থেকে বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি নিয়েছিলেন।

আদিত্য চোপড়া রানী মুখার্জীকে বিয়ের আগে পায়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। বিবাহবিচ্ছেদের সময় খোরপোশ বাবদ ৫০ কোটি টাকা দিয়েছিলেন আদিত্য পায়েলকে।

আরও পড়ুন- নুসরতকে ভুলে সুন্দরী রমণীদের সঙ্গে নাচ নিখিলের, ‘লুঙ্গি ডান্স’ গানের তালে মাতালেন জমজমাট আসর

তবে সবচেয়ে বেশি টাকার খোরপোশ দিয়েছেন হৃতিক রোশন। বিবাহবিচ্ছেদের পর যদিও সুজানের সঙ্গে তাঁর ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তবে বিবাহবিচ্ছেদের ক্ষতিপূরণটা শুনে অনেকেই আঁতকে উঠবেন। বিবাহবিচ্ছেদের সময় সুজানকে ৩৮০ কোটি টাকা দিয়েছিলেন হৃতিক।

RELATED Articles