টেলিভিশনের পর্দার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকের মনে স্থান করে নিয়েছে। বিগত দু’মাস ধরে এই ধারাবাহিক নাগাড়ে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে। মিঠাইকে প্রথম স্থান থেকে সরায় কার সাধ্যি।
জনাইয়ের প্রসিদ্ধ মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনাই লক্ষ্য ছিল এই ধারাবাহিকের। এই মনোহরা বিক্রির চক্করেই প্রথম আলাপ মিঠাই ও তাঁর উচ্ছেবাবুর। এরপর ঘটনাচক্রে কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক ব্যবসায়ী মোদক পরিবারের ছেলের সেই সিডের সঙ্গেই বিয়ে হয় মিঠাইয়ের।
আরও পড়ুন- বিয়ের মণ্ডপে ‘প্রাক্তন স্বামী’কে ভালোবাসার কথা জানাল গুনগুন, সৌজন্য কী করবে এবার?
বিয়ের পর মিঠাইকে সকলে মেনে নিলেও, সিড তো বিয়েতে বিশ্বাসই করে না। তাই সে মিঠাইকেও মানতে নারাজ। এরই মধ্যে দাদু সিডকে দেন ডিভোর্সের প্রস্তাব। আসলে, সিড ও মিঠাইকে আরও কাছাকাছি আনতেই দাদুর এটা একটা প্ল্যান ছিল মাত্র।
গল্প এগোতে দেখা যায় সিড প্রথমে মিঠাইকে ডিভোর্স করতে চাইলেও ধীরে ধীরে মিঠাইয়ের প্রতি একটু দুর্বল হচ্ছে সে। কিন্তু মুখে, ‘কভি নেহি’। আপাতত এই ধারাবাহিকে চলছে মিঠাই-সিডের ডিভোর্সের পরবর্তী পর্ব। অর্থাৎ, দাদু ও পরিবারের কথায় সিড মিঠাইয়ের সঙ্গে একমাস স্বামী-স্ত্রীর মতো থাকতে রাজী হয়েছে। সে এই একমাস দেখতে চায় যে সে বিয়ের বন্ধনে বাঁধা পড়ে কী না। তাই নতুন করে আবার সিড-মিঠাইয়ের ফুলশয্যার আয়োজন করেছে তাদের পরিবার।
এরই মধ্যে সামনে এল এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সিড ও মিঠাইকে বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে। সেখানেই স্ক্রিনে প্রশ্ন আসে যে তাদের দুজনের মধ্যে কে বেশি ঘুমোতে ভালোবাসে। এর উত্তরে দুজনেই জানায় যে তারা দুজনেই ঘুমোতে খুব ভালোবাসে।
আরও পড়ুন- গেরুয়া পোশাকে নতুন ছবি পোস্ট করলেন নুসরত, নেটিজেনদের দিলেন অন্যরকম বার্তা
এরপর প্রশ্ন আসে তাদের মধ্যে কে খেতে বেশি ভালোবাসে। এর উত্ত্রে দুজনেই সায় দেয় যে হ্যাঁ, মিঠাই খেতে বেশি ভালোবাসে। এখানে আরও প্রশ্ন করা হয় যে কে বেশি ভালো গাড়ি চালায়। উত্তর সিড। তবে দুজনের মধ্যে কে বেশি সন্দেহবাচক। মিঠাই নিজেই উত্তর দেয় যে, হ্যাঁ সে একটু সন্দেহবাচক বটে। দুজনের এই মজার খেলা বেশ উপভোগ করে নেটিজেনরাও।






